সপ্তম আশ্চর্যের মর্যাদা হারানোর ঝুঁকিতে মাচু পিচু, জানা গেল কারণ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার
ফাইল ছবি।
পেরুর ঐতিহাসিক ইনকা নগরী মাচু পিচু এবার নতুন সংকটের মুখে। পর্যটকদের অতিরিক্ত ভিড়, সীমিত সংরক্ষণ নীতি ও সামাজিক অস্থিরতার কারণে এই বিশ্বখ্যাত প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি এবার বিশ্বের সপ্তম আশ্চর্যের (নিউ সেভেন ওয়ান্ডার্স অব দ্য ওয়ার্ল্ড) মর্যাদা হারানোর ঝুঁকিতে পড়েছে বলে সতর্ক করেছে নিউ সেভেন ওয়ান্ডার্স প্রকল্প।
২০০৭ সালে বিশ্বের কমপক্ষে ১০ কোটি মানুষের ভোটে মাচু পিচু নির্বাচিত হয়েছিল নতুন সাত আশ্চর্যের একটি হিসেবে। কিন্তু নিউ সেভেন ওয়ান্ডার্সের দাবি, এখন এ মর্যাদা টিকিয়ে রাখতে পেরুর শীর্ষ নীতিনির্ধারকদের জরুরি পদক্ষেপ নেয়া প্রয়োজন। সংস্থাটি জানিয়েছে, ‘এই উপাধির মানে হচ্ছে সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলার প্রতিশ্রুতি।' খবর সিএনএনের।
সম্প্রতি পরিবহন রুট নিয়ে বিরোধের জেরে বিক্ষোভের কারণে মাচু পিচুর পথে হাজারো পর্যটক আটকে পড়েন। স্থানীয়রা বাস রুটের কনসেশন নিয়ে প্রতিবাদে ট্রেনলাইন অবরোধ করলে অন্তত এক হাজার ৪০০ পর্যটককে জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়া হয়। পরে ৭২ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিত করা হয়েছে।
পেরুর সংস্কৃতি মন্ত্রণালয় সরাসরি নিউ সেভেন ওয়ান্ডার্সের মন্তব্যে সাড়া না দিলেও জানায়, মাচু পিচু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় আছে এবং এর সংরক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে। জুলাইয়ে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির বৈঠকে ভিজিটর ম্যানেজমেন্ট ও সংরক্ষণমূলক পদক্ষেপের প্রশংসাও করা হয়েছে।
অন্যদিকে, পেরুর বাণিজ্য ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, এ সপ্তাহেই তারা পর্যটন সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করবে সমাধানের পথ খুঁজতে।
নিউ সেভেন ওয়ান্ডার্সের পরিচালক জ্যঁ-পল দে লা ফুয়েন্তে বলেন, ‘এটি কোনো হঠাৎ সংকট নয়, বহু বছর ধরে জমে থাকা সমস্যার ফল।' সংস্থার মতে, অতিরিক্ত পর্যটন চাপ, খরচ বৃদ্ধি, ঐতিহাসিক নিদর্শনের ক্ষতির ঝুঁকি, টিকিট বিক্রিতে অনিয়ম, পরিবহন সমস্যাসহ দুর্বল ব্যবস্থাপনা ও সংরক্ষণনীতি এই জটিল পরিস্থিতি তৈরি করেছে।
পেরুর সংস্কৃতি মন্ত্রী ফ্যাব্রিসিও ভ্যালেন্সিয়ার তথ্য অনুযায়ী, চলতি বছর মাচু পিচুতে ভ্রমণকারীর সংখ্যা ১৫ লাখ ছাড়িয়ে যেতে পারে, যা হবে ইতিহাসে সর্বোচ্চ।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু











