সবজির দাম চড়া, মুরগিতে উত্তাপ কম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০১ পিএম, ১৩ জুন ২০২৫ শুক্রবার
সংগৃহীত ছবি
বাজারে সরবরাহ কমে যাওয়ায় ঈদের পর রাজধানীর বাজারে বেশ কয়েকটির সবজির দাম বেড়েছে। তবে মুরগির দামে স্বস্তি ফিরেছে। আজ শুক্রবার (১৩ জুন) রাজধানীর বেশ কয়েকটি বাজারে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
রাজধানীর বিভিন্ন সবজির বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি করলা ৮০ থেকে ১০০, ঢেঁড়স ২০ থেকে ৩০, কাঁকরোল ৬০ থেকে ৭০, পটল ৪০ থেকে ৫০, বেগুন ৮০, চিচিঙ্গা ৫০, মুলা ৩০, ধুন্দুল ৫০ থেকে ৬০, পেঁপে ৪০ থেকে ৫০, লাউ ৫০ থেকে ৬০, চাল কুমড়া ৫০ থেকে ৬০, কচুর মুখি ৭০ থেকে ৮০, ঝিঙে ৬০, শসা ৮০, টমেটো ১০০, গাজর ২০০, কাঁচামরিচ ৬০ থেকে ৮০, বরবটি ৫০, ধনিয়া পাতা প্রতি কেজি ৮০ টাকা করে বিক্রি করতে দেখা গেছে।
এদিকে বিক্রেতারা জানিয়েছেন, সরবরাহ কমে যাওয়ায় বাজারে কমেছে সবজির দাম।
সবজি কিনতে আসা একাধিক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঈদের পর সবজির দাম অস্বাভাবিক হারে বেড়েছে। ঈদের আগে যে টমেটো ৫০ থেকে ৬০ টাকায় কিনেছি, আজ তা ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এটা আমাদের মতো সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ।
এদিকে কোরবানির কারণে মুরগির দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বাজার ঘুরে দেখা গেছে, এ সপ্তাহে প্রতি কেজি মুরগির দাম ১৫০ থেকে ১৬০ টাকা। এ ছাড়া লাল ডিম ডজন ১২০, সাদা ডিম ১১০, হাসের ডিম প্রতি পিস ১৫ টাকা করে বিক্রি হতে দেখা গেছে।
মাছ বাজারে গিয়ে দেখা যায়, পাবদা মাছ প্রতি কেজি ৩৫০-৪০০ টাকা, রুই ৩০০-৩২০ টাকা, পোয়া ৬০০ টাকা, সরপুঁটি ১৫০ টাকা, শিং ৬০০ টাকা, শোল ৭০০ টাকা, চিংড়ি ৭৫০ টাকা, তেলাপিয়া ২২০ টাকা, কৈ ২৫০ টাকা, পাঙ্গাস ১৮০ টাকা এবং কাতলা ৩৫০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না






