সবজির বাজার চড়া, বেড়েছে মাছ ও ডিমের দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৭ এএম, ২২ আগস্ট ২০২৫ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
বৃষ্টির কারণে রাজধানীর সবজির বাজার বেশ চড়া। কাচামরিচসহ সব সবজির দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা। বৃদ্ধির কারণে ক্রেতাদের মধ্যে অস্বস্থি দেখা দিয়েছে। তারা বলছেন, এত দামের কারণে কেনা সহজ হচ্ছে না। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে চালান কম। তাই সবজির দাম বৃদ্ধির দিকে।
আজ শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারের কাঁচাবাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।
বাজারে দেখা গেছে, প্রতি কেজি টমেটো ৫০ টাকা, দেশি গাজর ৬০ টাকা, শিম ১০০ টাকা, লম্বা বেগুন ৭০ টাকা, সাদা গোল বেগুন ৭০ টাকা, কালো গোল বেগুন ১০০ টাকা, শসা হাইব্রিড ৫০, দেশি ১০০ টাকা, করলা ৭০ টাকা, কাকরোল ৮০ টাকা, পেঁপে ৮০ টাকা, মুলা ৬০ টাকা, ঢেঁড়স ৭০ টাকা, সজনে ১২০-১৪০ টাকা, পটল হাইব্রিড ৬০, দেশি ১২০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, ধুন্দল ৭০ টাকা, ঝিঙা ৭০ টাকা, বরবটি ৭০ টাকা, কচুর লতি ৮০ টাকা, কচুরমুখী ১২০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা, ধনেপাতা ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর মানভেদে প্রতিটি লাউ ৭০ টাকা, চাল কুমড়া ৬০ টাকা, ফুলকপি ৫০ টাকা, বাঁধাকপি বিক্রি হচ্ছে ৬০ টাকা করে। এ ছাড়া প্রতি হালি কাঁচা কলা ৪০ টাকা, হালি লেবু বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়।
এ ছাড়া প্রতি কেজি ক্রস পেঁয়াজ (বাহিরের বিজ) ৫৫-৬০ টাকা। ছোট আকারের পেঁয়াজ ৫৫ টাকা এবং বড় আকারের পেঁয়াজ ৬০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। এ ছাড়া আজ সাদা ও লাল আলু বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে। বগুড়ার আলু ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এ ছাড়া দেশি রসুন ১২০ থেকে ১৩০ টাকা, চায়না রসুন ২০০ টাকা, চায়না আদা ১৮০ থেকে ২০০ টাকা, ভারতীয় আদা ১২০ দরে বিক্রি হচ্ছে।
মাংসের বাজারে ঘুরে দেখা গেছে, প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ টাকা কেজি দরে। এ ছাড়া ওজন অনুযায়ী ব্রয়লার মুরগি ১৬৫-১৭৫ টাকা, কক মুরগি ২৩৫-২৫০ টাকা, লেয়ার মুরগি ৩০০ টাকা, দেশি মুরগি ৬৩০-৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর ফার্মের মুরগির প্রতি ডজন লাল ডিম ১৩০ টাকা, সাদা ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে।
মাছের বাজারে দেখা গেছে, ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৮০০-২৬০০ টাকায়। এছা ড়া অন্যান্য মাছে মধ্যে রুই ৩৫০-৬০০ টাকা, কাতল ৪০০-৮০০ টাকা, বেলে ৮০০-১২০০ টাকা, কালিবাউশ ৫০০-৭০০ টাকা, চিংড়ি ৯০০-১৬০০ টাকা, কাঁচকি ৪৬০ টাকা, কৈ মাছ (চাষের) ২৫০-৩০০ টাকা, পাবদা ৪০০-৫০০ টাকা, শিং ৪০০-১২০০ টাকা, টেংরা ৮০০-১০০০ টাকা, বোয়াল ৮০০-১০০০ টাকা, শোল ৭০০-১০০০ টাকা, টাকা, চিতল ৭০০-১০০০ টাকা, সরপুঁটি (চাষের) ২৬০-৫০০ টাকা, কাজলী ১৩০০-১৬০০ টাকা, বাতাসী ১ হাজার ২০০-১৬০০ টাকা, রূপচাঁদা মাছ ১০০০-১৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী









