সম্পর্ক টিকিয়ে রাখতে ৬ ভুল এড়িয়ে চলুন
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ পিএম, ১২ আগস্ট ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
সম্পর্কে ভুল বোঝাবুঝি অবিশ্বাস এবং মানসিক দূরত্বের দিকে নিয়ে যেতে পারে। অনেক প্রাক্তন দম্পতি হয়তো খেয়াল করলে দেখতে পান, অতীতে তারা ছোট ছোট বিষয়গুলোকেই অনেক বেশি প্রাধান্য দিয়ে সম্পর্কটি শেষ করে এসেছেন। যে ভুলের সহজ সমাধান হতো, সেগুলোকেই বড় করে দেখা হয়েছে। যেখানে ক্ষমা করা সহজ ছিল, সেখানে ঘৃণার বীজ বপন করা হয়েছে। হয়তো দু’জনের মনেই চলছে ভিন্ন কিছু। কিন্তু কেবল বোঝার ভুলের কারণে অনেক সম্পর্কই আর টিকিয়ে রাখা যায় না।
আপনার সঙ্গীর মন পড়ার ক্ষমতা নেই
অনেকেই এমনটা ধরে নেয় যে, সে না বললেও সঙ্গী সব কথা বুঝে নেবে। কিন্তু বাস্তবতা হলো, আপনার সঙ্গীর মন পড়ার ক্ষমতা নেই। এটি আসলে কারোই থাকে না। আপনি যদি প্রত্যাশা করে থাকেন যে সে আপনার সব না বলা কথা বুঝে নেবে, তাহলে আপনাকে হতাশ হতেই হবে। তাই এসবের বদলে তার সঙ্গে খোলাখুলি কথা বলুন। আপনার আবেগ, ইচ্ছা, উদ্বেগ, অনুভূতির কথা তাকে জানান।
সমস্যা চেপে রাখবেন না
দ্বন্দ্ব এড়ানোর জন্য সবকিছু ঠিক আছে এমন ভান করা বন্ধ করুন। কারণ এটি আপনাকে সাময়িকভাবে সুখী মানুষ হিসেবে দেখাতে পারে কিন্তু ভেতরের সমস্যাগুলো দীর্ঘস্থায়ী করে দিতে পারে। তাই গঠনমূলক আলোচনা করুন, সমস্যা সমাধানের চেষ্টা করুন। দু’জনে একসঙ্গে সমাধান খুঁজুন।
তার কথার ভুল ব্যাখ্যা করবেন না
ভুল বোঝাবুঝির সৃষ্টিই হয় দু’জন দু’জনকে বুঝতে না পারা থেকে। আপনার সঙ্গীর কাজের উদ্দেশ্য সম্পর্কে নেতিবাচক ধারণা করা বন্ধ করুন। অনুমান করেই সিদ্ধান্ত নিয়ে নেবেন না। আগে তার সঙ্গে খোলাখুলি কথা বলে সবটুকু জেনে নিন। কোনটি তার মনের কথা সে সম্পর্কে আগে নিশ্চিত হোন। অপ্রয়োজনীয় দ্বন্দ্ব প্রতিরোধ করে সম্পর্কের প্রতি বিশ্বাসকে শক্তিশালী করে তুলুন।
ব্যক্তিগত চাহিদা অবহেলা করবেন না
কখনও কখনও আমরা সম্পর্কের মধ্যে এতটাই ডুবে যাই যে আমাদের নিজস্ব চাহিদা এবং ইচ্ছাকে অবহেলা করে ফেলি। ব্যক্তিগত চাহিদা এবং সম্পর্কের মধ্যে সুস্থ ভারসাম্য বজায় রাখা অপরিহার্য। নিজের প্রতি যত্নশীল হোন, ব্যক্তিগত স্বার্থও দেখুন। নিজেকে ভালো থাকলেই বাকিদের ভালো রাখা সহজ হবে।
পুরনো ক্ষোভ ধরে রাখবেন না
অতীতের সমস্যাগুলো ধরে রাখলে সম্পর্কের মধ্যে একটি বিষাক্ত পরিবেশ তৈরি হতে পারে। যদিও ঝগড়া হওয়া স্বাভাবিক, সেইসঙ্গে ক্ষমা করা এবং ছাড় দিতে জানাও গুরুত্বপূর্ণ। প্রয়োজনে অতীতের সমস্যাগুলোর সমাধান করুন। বর্তমান মতবিরোধের সময় আপনার সঙ্গীকে আঘাত করার জন্য পুরানো কথা তুলে খোঁচা দেবেন না।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু








