‘সম্প্রীতির নীতি মানুষকে নিপীড়ন ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার করে’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪২ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সম্প্রীতি ও সহানুভূতির নীতি আমাদেরকে নিপীড়ন ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে বাধ্য করে।
এজন্যই ফিলিস্তিনি ভূখণ্ডে সংঘটিত অমানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে নিন্দা করছে।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশস্থ ভ্যাটিকান এম্বেসি আয়োজিত ‘আন্তঃধর্মীয় সংলাপ ও সম্প্রীতি সম্মেলন’ এ প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, আমরা প্রান্তিক জনগণের অধিকারের পক্ষে সমর্থন অব্যাহত রাখব।
উপদেষ্টা ফিলিস্তিনে স্থায়ী শান্তির একমাত্র কার্যকর পথ হিসেবে ‘দ্বি-রাষ্ট্র সমাধান’ বাস্তবায়নকে উল্লেখ করেন। তিনি ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার রক্ষায় ভ্যাটিকানের অব্যাহত সমর্থনেরও ভূয়সী প্রশংসা করেন।
তিনি আরো বলেন, হলি সি (ভ্যাটিকান সরকার) বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা, আন্তঃধর্মীয় বোঝাপড়া বৃদ্ধি ও সকল ধর্মের মানুষের অধিকার রক্ষায় এক গুরুত্বপূর্ণ অংশীদার। আমরা হলি সি’র সঙ্গে আমাদের ক্রমবর্ধমান সম্পর্কের জন্যও অত্যন্ত গর্বিত।
উপদেষ্টা বলেন, আমরা বাংলাদেশে ক্যাথলিক সম্প্রদায়ের মূল্যবান অবদানের জন্য কৃতজ্ঞ, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক পরিষেবার ক্ষেত্রে। আমরা ভবিষ্যতে হলি সি’র সঙ্গে আমাদের অংশীদারিত্ব আরও গভীর করতে আগ্রহী।
আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ভ্যাটিকানের আন্তঃধর্মীয় সংলাপ বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান কার্ডিনাল জর্জ যাকোব কভোকাদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







