ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ৮:৩৪:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭ বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা আজ মহাসপ্তমী পাঁচ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি আজ খোলা থাকবে সব ব্যাংক এক দিনে হাম উপসর্গে আরও ৫ জনের প্রাণহানি

সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী পেলেন উদ্যোক্তা সীমা হামিদ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩৮ পিএম, ৮ জানুয়ারি ২০২৩ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ইয়ুথ বাংলা গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও বিশিষ্ট সমাজসেবী সীমা হামিদকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী প্রদান করেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব লিডারশিপ এন্ড ম্যানেজমেন্ট। 
 
সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের একটি ৫ তারকা হোটেলে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব লিডারশিপ এন্ড ম্যানেজমেন্ট আয়োজিত অনুষ্ঠানে সীমা হামিদের হাতে এ পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর র‌্যান্ডি ডি ওয়ার্ড (Randi D Ward)। 
অনুষ্ঠানে মোট ৪ জনের হাতে ডক্টরেট ডিগ্রী তুলে দেয়া হয়। এর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২ জনকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী এবং অপর দুইজনকে প্রফেশনাল ডিগ্রী প্রদান করেছে বিশ্ববিদ্যালয়টি। 
বাংলাদেশ থেকে সীমা হামিদকে নির্বাচিত করার কারণ সম্পর্কে প্রতিষ্ঠানটি বলেছে, সমাজ সেবা, নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা ও নেতৃত্বের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ সুরক্ষায় গৃহীত বিভিন্ন পদক্ষেপে সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় তাকে এ বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে। 
 
ডিগ্রী প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব লিডারশিপ এন্ড ম্যানেজমেন্ট -এর ভাইস-চ্যান্সেলর ড. ড্রাগন জোভানভ, ডিন ড. সফি নুবানি, ড. ভেদ্রানাসহ অসংখ্য শিক্ষাবিদ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। 
 
উল্লেখ্য, সীমা হামিদ সমাজ সেবা, নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা ও নেতৃত্বের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় এর আগেও পুরস্কৃত হয়েছেন। ২০২২ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সামিট-২০২২’- এ গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড, একই বছর ভারতের অরিজিৎ অফিসিয়াল থেকে সমাজ সেবা ও নারীর উন্নয়নের জন্য 'দুর্গা সম্মান ২০২২ অ্যাওয়ার্ড' পেয়েছেন তিনি।