সহজ জয়ে ইউএস ওপেন শুরু সোয়াইটেকের
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ২৯ আগস্ট ২০২৩ মঙ্গলবার
ইগা সোয়াইটেক।
সহজ জয় দিয়ে ইউএস ওপেন শুরু করেছেন বর্তমান চ্যাম্পিয়ন ও বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইগা সোয়াইটেক। গতকাল সোমবার আসরের প্রথম দিনে এই পোলিশ তারকা ৬-০, ৬-১ গেমে সুইডেনের রেবেকা পিটারসনকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন।
নিউ ইয়র্কে খেলতে আসার পর আরিনা সাবালেঙ্কার কাছে র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান হারানোর ঝুঁকিতে রয়েছেন সোয়াইটেক। যদিও কাল ৮৬তম র্যাঙ্কধারী পিটারসনকে মাত্র ৫৮ মিনিটেই উড়িয়ে দিয়েছেন বিশ্বের এক নম্বর এই তারকা।
প্রতিপক্ষের থেকে পাঁচবার ব্রেক পয়েন্ট ছিনিয়ে নিয়েছেন সোয়াইটেক। পিটারসনের দুটি উইনারের বিপরীতে সোয়াইটেক খেলেছেন ২০টি উইনিং শট। এনিয়ে টানা চতুর্থ ইউএস ওপেনে প্রথম রাউন্ডে সহজ জয় পেলেন সোয়াইটেক।
ম্যাচ শেষে বিশ্বে নাম্বার ওয়ান ইগা সোয়াইটেক বলেছেন, ‘যা কিছুর ওপর আমি গুরুত্ব দিয়েছি সেগুলো নিয়েই আমি টুর্ণামেন্ট শুরু করতে চেয়েছি। আমি একটি দারুন ম্যাচ খেলতে চেয়েছি। সব ধরনের চাপ কাটিয়ে প্রত্যাশা পূরণ করতে পেরে আমি দারুন খুশি। ’
দ্বিতীয় রাউন্ডে সোয়াইটেকের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ান ডারিয়া সাভিলে। ক্যারিয়ারে পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের লক্ষ্যে সোয়াইটেক কোর্টে নেমেছেন। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা তিন বছর ইউএস ওপেনের শিরোপা জয় করেছিলেন সেরেনা উইলিয়ামস, যা এখনো কোন নারী খেলোয়াড় অর্জন করতে পারেনি।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া




