সাইবার অপরাধ প্রতিরোধে ছাত্রীদের প্রশিক্ষণ দিচ্ছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ৩০ অক্টোবর ২০২২ রবিবার
ফাইল ছবি
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপদে বিচরণের কৌশল, সংশ্লিষ্ট আইনের ব্যাখ্যা, আক্রান্ত হলে তা থেকে পরিত্রাণের উপায়, অভিযোগ জানানোর সুনির্দিষ্ট পদ্ধতিসহ সাইবার অপরাধের নানা বিষয়ে ছাত্রীদের প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।
সরকারের তথ্য প্রযুক্তি বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির (ডিইউআইটিএস) যৌথ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫টি ছাত্রী হল, ইডেন এবং গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের প্রায় দুই হাজার শিক্ষার্থীকে হাতে-কলমে এই প্রশিক্ষণ দেয়া হবে।
‘সাইবার সিকিউরিটি এওয়ারনেস ফর উইমেন ইমপাওয়ারমেন্ট’ শীর্ষক এ আয়োজনের সহযোগী ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’, ডেল টেকনোলজিস এবং স্টার কম্পিউটার সিস্টেম লিমিটেড।
রোববার সকালে ইডেন কলেজ মিলনায়তনে এই কার্যক্রম শুরু হয়। চলবে ৪ নভেম্বর পর্যন্ত। ৮ নভেম্বর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আরও উপস্থিত থাকবেন ঢাবি উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান, ডিএমপির গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশীদ, চ্যানেল টোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক তালাত মামুন।
পুলিশ সূত্রে জানা গেছে, এ কার্যক্রমের আওতায় রাজধানীর দুটি কলেজ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল এবং শামসুন্নাহার হলের ছাত্রীরা এ প্রশিক্ষণ পাবেন।
কর্মশালাগুলোয় সাইবার অপরাধের নানা ধরন, পরিত্রাণের উপায়, সরকারের এই সংক্রান্ত পদক্ষেণ তুলে ধরে প্রশিক্ষণ দিবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তথ্য-প্রযুক্তি নিয়ে কাজ করা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অভিজ্ঞ সাংবাদিকরা। কর্মশালা শেষে রয়েছে তথ্য-প্রযুক্তি বিষয়ক কুইজ প্রতিযোগিতা। বিজয়ীরা পুরস্কৃত হবেন সমাপনী অনুষ্ঠানে।
আয়োজন সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির সভাপতি নাজমুস সাকিব বলেন, সাম্প্রতিককালে হয়রানি, গুজবসহ নানা ধরনের সাইবার অপরাধ বৃদ্ধি পাচ্ছে। এসব অপরাধ ঘটে যাওয়ার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে ক্ষতির পরিমাণ কমে আসে। ফলে বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের সচেতন করার এই কার্যক্রম নিয়মিত পালন করি আমরা। কেননা সমাজে এসব শিক্ষার্থীদের যেমন গ্রহণযোগ্যতা রয়েছে, পাশাপাশি তাদের দায়িত্বও বেশি।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস








