সাগরে ধরা পড়ছে প্রচুর ইলিশ, পদ্মা-মেঘনায় কম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৩ পিএম, ২৬ জুলাই ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
সাগরের ইলিশে সয়লাব চাঁদপুরের বড় স্টেশন মাছঘাট। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ট্রলার ভর্তি মাছ নিয়ে ঘাটে আসছেন জেলেরা। সরবরাহ বাড়ায় ইলিশের দাম কিছুটা কমলেও এখনো নাগালের বাইরে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ইলিশ। প্রতিদিন গড়ে দুই থেকে তিন হাজার মণ ইলিশের সরবরাহ হচ্ছে এই ঘাটে।
গত ২৩ জুলাই (শনিবার) মধ্যরাতে সাগরে জেলেদের ইলিশ শিকারের নিষেধাজ্ঞা শেষ হয়। ফলে সাগরে নেমে পড়েন জেলেরা। জেলেদের দাবি, সাগর ও উপকূলীয় অঞ্চলে বিপুল ইলিশ ধরা পড়ছে। চাঁদপুরে ইলিশের দাম তুলনামূলক বেশি পাওয়ার আশায় তারা এখানে ছুটে আসছেন।
আর আড়তদারদের দাবি, ঘাটে উপকূলীয় অঞ্চলের ইলিশ যেখানে দিনে দুই থেকে তিন হাজার মণ আসছে, সেখানে চাঁদপুরের স্থানীয় পদ্মা-মেঘনার ইলিশ আসছে ১০ থেকে ১২ মণ। এজন্য দাম অপরিবর্তিত রয়েছে। ইলিশ সরবরাহ আরও বাড়লে দাম কমবে বলে আশা ব্যবসায়ীদের।
আড়তদাররা বলছেন, মৌসুমের সবচেয়ে বেশি ইলিশ এখন ঘাটে আসছে। উপকূলীয় অঞ্চলের ইলিশের আমদানি বাড়ায় দাম কিছুটা কমেছে। চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে সাগর থেকে ট্রলারভর্তি মাছ নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা। শ্রমিকরা ট্রলার থেকে তুলে নিয়ে আড়তে স্তূপ করে রাখছেন। সবশেষে এসব মাছ নিলামে খরিদ করছেন আড়তদাররা।
তারা বলছে, দুই থেকে তিন দিন আগেও ঘাটে মাছের আমদানি ছিল এক হাজার মণের মতো। সেখানে আজ ইলিশের সরবরাহ অনেক বৃদ্ধি পেয়েছে। ঘাটে আসা ইলিশগুলো সাগর ও উপকূলীয় অঞ্চলের। উপকূলীয় অঞ্চলের ইলিশের দাম কেজিতে ১০০-১৫০ টাকা পর্যন্ত কমেছে। চাঁদপুর মাছ ঘাটে আসা ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ ৬০০ থেকে ৭০০ টাকা, ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ৭৫০ থেকে ৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ঘাটে ইলিশ কিনতে আসা ক্রেতারা জানান, ইলিশের দাম কিছুটা সাধ্যের মধ্যে এসেছে। তবে পদ্মা-মেঘনার ইলিশের দাম এখনও কমেনি। ঘাটে এখন যেসব মাছ দেখছি তার বেশিরভাগই দক্ষিণাঞ্চলের। চাঁদপুরের মাছ কম দেখা যাচ্ছে। তাই হয়তো লোকাল ইলিশের দাম এখনও কমেনি।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারি মানিক জমাদার ও সাধারণ সম্পাদক হাজী শবেবরাত বলেন, দুদিন ধরে দক্ষিণাঞ্চলের ইলিশ ঘাটে আসতে শুরু করায় সরবরাহ অনেক বৃদ্ধি পেয়েছে। আমদানি এমন থাকলে আশা করছি দাম আরও কিছুটা সাধারণ মানুষের হাতের নাগালে চলে আসবে। তবে স্থানীয় নদীর ইলিশ খুবই কম।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



