সাজেকে আটকা ৪০০ পর্যটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৯ পিএম, ৩ আগস্ট ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ও মাচালংয়ে বন্যার পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ি-সাজেক যান চলাচল বন্ধ রয়েছে। ফলে সাজেক ভ্যালিতে আটকা পড়েছেন প্রায় চার শতাধিক পর্যটক। শনিবার (৩ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, গত দুই দিনের টানা বর্ষণে রাঙ্গামাটির বাঘাইছড়ি সাজেক পর্যটন কেন্দ্রে চার শতাধিক পর্যটক আটকা রয়েছে। গতকাল প্রায় ৩৬০ জনের মতো পর্যটক সাজেকে যান। অন্যদিকে আগের পর্যটক ছিলেন ৪০ জনের মতো।
তিনি আরও জানান, আজ বৃষ্টি নেই, তবে সড়কে এখনও প্রচুর পানি রয়েছে। পানি নেমে গেলে বিকেলে পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। সেখানে তাদের প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, গত কয়েকদিনে টানা বৃষ্টিপাতের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঘাইহাট এবং মাচালংয়ে সড়কে পানি উঠেছে। ফলে খাগড়াছড়ির সাথে সাজেকের যান চলাচল বন্ধ আছে। তাই আজ সকালে স্কর্ট ছেড়ে যায়নি এবং খাগড়াছড়ি থেকেও কোন গাড়ি সাজেক আসেনি। গতকাল সাজেকে প্রবেশ করা প্রায় ৩৫০ জনের মতো পর্যটক বর্তমানে সাজেক অবস্থান করছেন।
সাজেক-খাগড়াছড়ি কাউন্টারের লাইনম্যান সৈকত চাকমা বলেন, খাগড়াছড়ির বিভিন্নস্থান বন্যার পানিতে ডুবে যাওয়ায় খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে কোনো গাড়ি ছেড়ে যায়নি, সাজেক থেকেও কোন গাড়ি ছেড়ে আসেনি। তবে আজ সকাল থেকে বৃষ্টিপাত বন্ধ রয়েছে। আশা করছি সড়ক থেকে পানি নেমে যাবে এবং বিকেলে যান চলাচল স্বাভাবিক হবে।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা








