সাতদিনে বন্ধ ৩২ হাজার বিও অ্যাকাউন্ট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৩ পিএম, ১৪ জুলাই ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
মন্দা বাজারে নবায়ন ফি পরিশোধ না করায় নতুন (২০২২-২৩) অর্থবছরের প্রথম সাত কর্মদিবসে ৩১ হাজার ৮১৪টি বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট (বিও) হিসাব বন্ধ হয়েছে।
নিয়ম অনুসারে প্রতি বছরের ৩০ জুনের মধ্যে বিও হিসাবের নির্ধারিত বার্ষিক নবায়ন ফি পরিশোধ করতে হয়। কিন্তু পরিশোধ না করার কারণে বিওগুলো বন্ধ করা হয়েছে বলে বিও হিসাব সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে জানা গেছে।
সিডিবিএলের তথ্য মতে, জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ সাল পর্যন্ত সময়ে চার লাখ ৮৩ হাজার ৯টি বিও হিসাব বন্ধ হয়েছে। বিনিয়োগকারীদের প্রত্যাশা ছিল নতুন অর্থবছরের বাজেট ঘোষণা ও বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি ঘোষণার পর পুঁজিবাজার চাঙ্গা হবে। সেই প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ হয়নি। বরং প্রতিনিয়ত শেয়ারের দাম কমছে। বিনিয়োগকারীরা তাদের মূলধন হারাচ্ছেন বলে মনে করে বাজার সংশ্লিষ্টরা।
সিডিবিএলের তথ্য মতে, ৩০ জুন ২০২২ পর্যন্ত সময়ে বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা ছিল ২০ লাখ ৫৩ হাজার ৪২২টি। এর মধ্যে দেশি বিনিয়োগকারীদের সংখ্যা ছিল ১৯ লাখ ৬২ হাজার ৫৭টি। আর বিদেশি বিনিয়োগকারীদের সংখ্যা ছিল ৭৫ হাজার ১৮০টি।
মাত্র সাত কর্মদিবসে সেখান থেকে বিও হিসাব ৩১ হাজার ৮১৪টি কমে ১৩ জুলাই দাঁড়িয়েছে ২০ লাখ ২১ হাজার ৬০৮টিতে। এর মধ্যে দেশি বিনিয়োগকারীর সংখ্যা ৩০ হাজার ২১৩টি কমে দাঁড়িয়েছে ১৯ লাখ ৩১ হাজার ৮৪৪টি। আর বিদেশি বিনিয়োগকারীর সংখ্যা ১ হাজার ৫৭২টি কমে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৬০৮টিতে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক শাকিল রিজভী বলেন, প্রতি বছর নবায়ন ফি পরিশোধ না করার কারণে একটা বড় সংখ্যার বিও বন্ধ করে দেয় বিএসইসি। তবে এক মাস পর থেকে আবার বিও অ্যাকাউন্ট বাড়তে থাকে।
তিনি বলেন, এবারও বেশিরভাগ বিনিয়োগকারীর বিও অ্যাকাউন্ট বন্ধ হয়েছে নবায়ন ফি পরিশোধ না করায়। আর কিছু বিনিয়োগকারী নিজে থেকে বিও বন্ধ করে পুঁজিবাজার ছেড়েছেন।
পুঁজিবাজার বিশ্লেষক আবু আহমেদ বলেন, আইপিওর শেয়ার পেতে এখন বিনিয়োগকারীদের শেয়ারের ৫০ হাজার টাকার বিনিয়োগ থাকতে হবে-এমন নিয়মের কারণে আইপিওতে আবেদনকারীদের সংখ্যা কমেছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, প্রকৃত বিনিয়োগকারীরাই যাতে আইপিওর শেয়ার পায় সেই সুযোগ করে দেওয়া হয়েছে। ফলে যারা এতোদিন শুধু আইপিওর সঙ্গে জড়িত ছিল; একাই ১০০,২০০ কিংবা ৫০০ বিও হিসাব ম্যানটেইন করত, তারা বিও অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে।
তিনি বলেন, এখন আর কেউ আত্মীয় স্বজন-বন্ধু-বান্ধবের নামে বিও খুলছে না। বিও অ্যাকাউন্টে স্বচ্ছতা বেড়েছে। প্রকৃত বিনিয়োগকারীদের বিনিয়োগের সুযোগ দেওয়ার কারণে বিও হিসাব কমে যাচ্ছে। পক্ষান্তরে নতুন করে প্রতিনিয়তই বিও বাড়ছে বলে জানান তিনি।
উল্লেখ্য, নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র, ব্যাংক অ্যাকাউন্ট এবং ফোন নম্বর ব্যবহার করে শুধুমাত্র একটি বিও অ্যাকাউন্ট খুলতে পারেন। স্টক এক্সচেঞ্জে শেয়ার লেনদেনের জন্য ডিপোজিটরি অংশগ্রহণকারীর মাধ্যমে সিডিবিএলের সঙ্গে একটি বিও অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক। বিএসইসি ২০১৬ সালে প্রতিটি বিও অ্যাকাউন্টের জন্য ৫০০ টাকা থেকে নবায়ন ফি কমিয়ে ৪৫০ টাকা করেছে।
- দেশে পৌঁছালো প্রবাসীদের প্রায় দেড় লাখ ব্যালট
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচনী প্রচারণায় কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- জাইমা রহমানকে সামনে আনা বিএনপির কৌশল
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি
- ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার
- ইসির ‘দায়িত্বহীনতায়’ সাংবাদিকদের তথ্য ফাঁস
- ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম
- ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- এমএড ডিগ্রিধারী শিক্ষকের বেতন সুবিধা বাড়ল
- স্তন ক্যানসার চিকিৎসায় ‘গেম-চেঞ্জার’ নতুন এক পরীক্ষা
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আ.লীগ নেতাদের সাক্ষাৎ
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- অন্তর্বর্তী সরকার: প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ মনোযোগ
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান
- ভিটামিন বি১২ এর ঘাটতিতে শরীরে যেসব ক্ষতি হয়









