সাত পাকে বাঁধা পড়লেন কাঞ্চন-শ্রীময়ী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৭ পিএম, ৪ মার্চ ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
শনিবার সন্ধ্যায় জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলেন অভিনেতা কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। সাত পাকে বাঁধা পড়লেন দুজনে। দক্ষিণ কলকাতার একটি বাসায় বসেছিল বিয়ের আসর। পরিবার এবং ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের উপস্থিতিতেই চার হাত এক হয়েছে। আগামী ৬ মার্চ পার্ক স্ট্রিটের এক ব্যাঙ্কোয়েটে হবে রিসেপশন।
শুভদৃষ্টি, মালাবদল, সাত পাক, সিঁদুরদান— একেবারে বাঙালি রীতি মেনেই বিয়ে হয়েছে। বিয়ের মেনুতেও রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া। কাঞ্চন এবং শ্রীময়ীর সাজেও স্পর্শ রয়েছে সাবেকিয়ানার ।
লাল বেনারসি, গা ভর্তি সোনার গয়না, শোলার মুকুট আর ফুলের সাজে শ্রীময়ী সেজেছেন মনের মতো করে। বরের সাজও কম জমকালো নয়। ধুতি আর ভারী কাজ করা পাঞ্জাবিতে কাঞ্চনও পাল্লা দিয়েছেন। বিয়ের বেনারসি নিজেই নকশা করেছেন শ্রীময়ী।
শুক্রবার আইবুড়োভাতের দিন শ্রীময়ী জানিয়েছিলেন, খানিকটা ভয়েও আছেন তিনি। তিনি কখনও এ ধরনের কাজ করেননি। ফলে তিনি এই কাজে কতটা সফল হবেন, তা নিয়ে একটা সংশয় ছিলই। তবে শ্রীময়ীর সিঁদুরমাখা মুখ দেখে অবশ্য মনে হচ্ছে, সীমন্তিনী হয়ে সব চিন্তা, সংশয় কেটে গিয়েছে।
১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আইনি বিয়ে সেরেছিলেন কাঞ্চন-শ্রীময়ী। কিন্তু দুজনের ঘর বাঁধার রাস্তা একেবারেই ফুল বিছানো ছিল না। সহ অভিনেতা থেকে স্বামী-স্ত্রী— এই লম্বা সফরে বহু বাধা এসেছে। কিন্তু হাত ছাড়েননি একে-অপরের। বরং আরও বেশি কাছাকাছি এসেছেন দুজনে।
কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কির দাবি ছিল, বিধায়ক হওয়ার পর থেকেই চুটিয়ে প্রেম করতে শুরু করেন তারা। সেই সময় কাঞ্চনের সার্বক্ষণিক সঙ্গী ছিলেন শ্রীময়ী। ভোট প্রচার থেকে ত্রাণ বিতরণ— সর্বত্র কাঞ্চনের পাশে দেখা যেত শ্রীময়ীকেই। শোনা গিয়েছিল, কাঞ্চন এবং শ্রীময়ী নাকি লিভইনও করছেন। ধীরে ধীরে কাঞ্চনের বাড়ির পূজা থেকে তার ছবির প্রিমিয়ার, সব জায়গায় শ্রীময়ীর অবাধ যাতায়াত শুরু হয়।
তবে তখনও তারা সম্পর্কে আছেন কি না, তা নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছিলেন। তবে পিঙ্কির সঙ্গে বিবাহবিচ্ছেদের পরেই সমস্ত গোপনীয়তার চাদর সরিয়ে দেন তারা। পিঙ্কির সঙ্গে বিচ্ছেদের ২৩ দিনের মাথায় শ্রীময়ীর সঙ্গে আইনি বিয়ে সারেন কাঞ্চন। অবশেষে শনিবার সন্ধ্যায় একসঙ্গে পথচলা শুরু করলেন দুজনে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










