সানাকে ‘এসবের মধ্যে’ জড়াবেন না : সৌরভ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫০ এএম, ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
সৌরভ গাঙ্গুলির মেয়ে সানার সঙ্গে।
ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তাল পুরো দেশ। এমন পরিস্থিতিতে নিজের ইনস্টাগ্রাম অ্যকাউন্টে সৌরভ গাঙ্গুলির মেয়ে সানা সংশোধিত আইনের বিরুদ্ধে একটি পোস্ট দেন। যা রীতিমতো হইচই ফেলে দিয়েছে।
তবে পরিস্থিতি সামাল দিতে ‘মাঠে’ নেমেছেন সৌরভ। মেয়েকে এসব থেকে দূরে রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি পোস্ট করে এই আহ্বান জানান ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এই প্রেসিডেন্ট।
ভারতীয় গণমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সানার দেওয়া পোস্ট ঘিরে বিতর্ক শুরু হয়েছে। যদিও পরে তা সরিয়ে ফেলা হয়। কিন্তু তার দেওয়া পোস্টটি বেশ আলোচনায় উঠে এসেছে, তা বুঝতে অসুবিধা হয়নি সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির।
এরপরই নিজের টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট করেন সৌরভ। টুইটে তিনি লিখেন, ‘এসব বিষয় থেকে সানাকে দয়া করে দূরে রাখুন। এই পোস্টটি সত্যি নয়। রাজনীতির কিছু সম্পর্কে জানার ব্যাপারে ও খুবই ছোট।’
বুধবার দুপুরে সৌরভের মেয়ে সানা লেখক খুশবন্ত সিংয়ের ‘দ্য এন্ড অফ ইন্ডিয়া’ বইয়ের একটি অংশ তার টুইটার অ্যাকউন্টে পোস্ট করেন। সেখানে লেখা ছিল- ‘যারা মনে করছেন আমরা তো মুসলিম বা খ্রীস্টান নই! তাই আমাদের চিন্তার কোনো কারণ নেই! তারা আসলে মুর্খের স্বর্গে বাস করছেন। পশ্চিমি সংস্কৃতি পছন্দ করা যুবসমাজ ও বামপন্থী ইতিহাসবিদদের আক্রমণ করতে শুরু করেছে সংঘ। ভবিষ্যতে ওদের নজর পড়বে স্কার্ট পরা মেয়ে, মাংস খাওয়া লোকজন, মদ্য পান করা, বিদেশি সিনেমা দেখা, বছরে একবার অন্তত তীর্থযাত্রায় না যাওয়া লোকজনদের ওপর। ওদের নজর পড়বে মাজনের বদলে টুথপেস্ট ব্যবহার করা লোকজনের ওপর। যারা দেখা হলে জয় শ্রীরাম বলে না চেঁচিয়ে হ্যান্ডশেক করে বা চুমু খেয়ে কুশল বিনিময় করে তাদের ওপর। আমরা কেউ আর নিরাপদ নই। ভারতকে বাঁচাতে হলে এই সত্যিটা আমাদের বুঝতে হবে।’
পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই অবশ্য সানা সেটি ডিলিট করেন। ততক্ষণে অবশ্য সেই পোস্ট ভাইরাল হয়ে যায়।
নেট দুনিয়ায় ইতিমধ্যেই সানার এই পোস্ট বহু আলোচিত হয়েছে। অনেকেই মনে করছেন, গোটা পোস্টটাতে যেভাবে খুশবন্তের লেখার মাধ্যমে সানা ভারতের বর্তমান পরিস্থিতিকে তুলে ধরেছেন, তা প্রশংসনীয়।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











