সাভারে গুলিবিদ্ধ হয়ে নারীসহ নিহত ৯
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৮ এএম, ৬ আগস্ট ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ঢাকার সাভারে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নারীসহ ৯ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। এসময় সাংবাদিকসহ আহত হয়েছে অন্তত শতাধিক।
সোমবার (৫ আগস্ট) রাত ১০টার দিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী এ তথ্য জানান।
নিহতরা হলেন– আশুলিয়ার বাইপাইল এলাকার মাছ ব্যবসায়ী রমজান আলী, মোজ্জাহিদ, তৌহিদুল রহমান, সাখোয়ান, রাসেল, নিশান, রফিকুল, নাফিজাসহ অজ্ঞাত আরও একজন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নামপরিচয় জানা যায়নি।
জানা গেছে, সকালে সাভারের বাইপাইল এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে রমজান আলী নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়। এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের সাভার রেডিও কলোনি ও পাকিজার মোড় এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর আন্দোলনকারীরা সাভারের থানা রোড় এলাকায় সাভার মডেল থানায় হামলা করে। এসময় প্রায় ৩ ঘণ্টা পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। সাভারের তিনটি পয়েন্টে অন্তত শতাধিক লোক আহত হয়। এদের মধ্যে ৮ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।
নিহত রফিকুলের ভাই রবিউল বলেন, আমার ভাই রাজমিস্ত্রির কাজ করে। দুপুরে সে থানার সামনে কাজে এসেছিল। সেখানে গুলিবিদ্ধ হয়। এসময় তাকে রক্তাক্ত অবস্থায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আনা হয়। পরে সেখান থেকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, সকাল থেকে রাত পর্যন্ত শতাধিক রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। এদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে এবং আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া







