সাভার-আশুলিয়া ও গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৪ এএম, ৫ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
তৈরি পোশাক খাতে অস্থিরতা কাটতে শুরু করায় আজ সকাল থেকে সাভার, আশুলিয়া ও গাজীপুরে কর্মস্থলে যোগ দিচ্ছেন পোশাকশ্রমিকরা। কারখানাগুলোতেও চলছে স্বাভাবিক কার্যক্রম। এ ছাড়া শিল্পপ্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারে মোড়ে মোড়ে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।
আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের তাদের কর্মস্থলে যোগ দিতে দেখা গেছে। সকাল ৮টার পর থেকে শুরু হয়েছে উৎপাদন।
গাজীপুর শিল্প পুলিশের এসপি সারওয়ার আলম জানান, সকাল থেকে এলাকার পরিবেশে শান্ত রয়েছে। শ্রমিকরা দলে দলে কর্মস্থলে যাচ্ছেন। এ ছাড়া যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে জেলা পুলিশ, শিল্প পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, সেনা সদস্য ও বিজিবি সম্মিলিতভাবে কাজ করছে।
এর আগে, বুধবার (৪ সেপ্টেম্বর) বিচ্ছিন্নভাবে টঙ্গী বিসিক, ভোগরা বাইপাস, বাঘের বাজার ও মাওনা এলাকায় জড়ো হয়ে অসন্তোষ প্রকাশ করেন শ্রমিকরা। এ সময় বেশ কয়েকটি শিল্প কারখানায় ভাঙচুরের চেষ্টা করলে সেনাবাহিনী ও শিল্প পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। চাকরি এবং নিয়োগে নারী-পুরুষের সমান অধিকারসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকরা গাজীপুরে এদিন সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
শিল্পপুলিশ জানায়, বুধবার সকালে আশুলিয়ায় বেশ কিছু কারখানায় প্রবেশ করে শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করেন। পরে ওইসব কারখানার শ্রমিকরা বেরিয়ে উৎপাদন অব্যাহত রাখা কারখানাগুলোর সামনে গিয়ে বিক্ষোভ শুরু করলে, অন্তত ৬০টি কারখানায় গতকাল একদিনের জন্য ছুটি ঘোষণা করতে বাধ্য হন মালিকপক্ষ। আজ সেসব কারখানাও চালু রয়েছে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।
এদিকে দেশের সব পোশাক কারখানা বৃহস্পতিবার থেকে খোলা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। বুধবার চলমান শ্রম পরিস্থিতি নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতায় বৃহস্পতিবার থেকে সাভার, আশুলিয়াসহ অন্যান্য এলাকায় পোশাক কারখানা খোলা হবে। আজকে ১০০টির বেশি পোশাক কারখানা বন্ধ ছিল। কিছু জায়গা হামলা হয়েছে। যেসব কারখানা আজকে বন্ধ ছিল কালকে থেকে তা চালু হবে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী বিজিএমইএকে পোশাক কারখানায় নিরাপত্তা রক্ষার ব্যাপারে নিশ্চিত করেছে বিধায় আজ থেকে দেশের সব পোশাক কারখানা খোলা থাকবে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য









