সালমানকে কোনোদিনই ভোলা সম্ভব নয়: মৌসুমী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৭ এএম, ৬ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
সালমান শাহ নেই ২৮ বছর। তবুও এখনও টিভি পর্দায় তার অভিনীত সিনেমা প্রচার হলে দর্শক দেখেন আগ্রহ নিয়ে। আফসোসের সুরে বলেন, ইশ্, আরও কয়েক বছর যদি বেশি বাঁচতেন, কতই না ভালো হতো! সাধারণ মানুষের মতো তার সহশিল্পী-নিকটজনরাও অকাল প্রয়াত এই চিত্রনায়ককে মিস করেন। হয়ে পড়েন স্মৃতিকাতর। ৬ সেপ্টেম্বর নায়কের প্রয়াণ দিবসেও তার ব্যতিক্রম হয়নি। স্মৃতিচারণা করেছেন চিত্রনায়িকা মৌসুমী।
গণমাধ্যমে তিনি বলেছেন, সালমান আমার এমন বন্ধু ছিল যাকে কোনোদিনই ভোলা সম্ভব নয়। সে আমার প্রথম সিনেমার নায়ক। এখনো তাকে খুব মিস করি। সালমান বেঁচে থাকলে হয়তো আমাদের ইন্ডাস্ট্রিটা আরও সুন্দর হতো।
মৌসুমী আরও বলেন, সালমান যেদিন মারা যায়, তার মৃত্যুসংবাদটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না। আমি, সানী আর গুলজার ভাই একসঙ্গে তাকে শেষ দেখা দেখতে গিয়েছিলাম। এমন একজন নায়ককে হারিয়ে পুরো ইন্ডাস্ট্রি সেদিন থমকে গিয়েছিল। বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম সবাই।
সবশেষে চিত্রনায়িকা বলেন, আজও তার ভক্তরা তাকে খুব মিস করে, তার মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করে, এটা অনেক বড় প্রাপ্তি।
স্বল্প সময়ের ক্যারিয়ারে সালমান শাহ ২৭টি সিনেমায় অভিনয় করেন। সেগুলোর প্রায় সবই ছিল ব্যবসাসফল। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘এইঘর এই সংসার’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘জীবন সংসার’, ‘মায়ের অধিকার’, ‘আনন্দ অশ্রু’ উল্লেখযোগ্য।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু








