সিনেমাজগতে টিকতে হলে জেদি হতে হবে: কৃতি শ্যানন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৫ পিএম, ২৫ আগস্ট ২০২৫ সোমবার
বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন।
এ সময়ের বলিউডের প্রথমসারির অভিনেত্রীদের মধ্যে কৃতি শ্যানন একজন। নিজের চেষ্টা ও পরিশ্রমে তৈরি করেছেন নিজের অবস্থান। একাধিক প্রতিকূলতা সত্ত্বেও অভিনেত্রী আশাবাদী— ইন্ডাস্ট্রিতে ধীরে ধীরে নজরে পড়ার মতো বদল ঘটছে তার জীবনে।
বলিউডে নিজের অবস্থান গড়ে তুললেও ছোটবেলায় তার মনে অভিনয়জগতের কোনো স্বপ্নই ছিল না। পড়াশোনাতেই ছিল তার ঝোঁক। প্রকৌশল নিয়ে পড়াশোনা শেষ করেছেন অভিনেত্রী। কিন্তু ঘটনাচক্রে যখন মডেলিংয়ে পা রাখলেন, তখন খুলে গেল বলিউডের দরজা। ধীরে ধীরে বিজ্ঞাপনের পর্দা থেকে বড়পর্দায় উঠে আসেন কৃতি শ্যানন। আর সেখান থেকেই শুরু হয় এক দীর্ঘ ও কঠিন পথচলা।
সিএনএন-নিউজ১৮ আয়োজিত ‘সি-শক্তি-২০২৫’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে কৃতি শ্যানন নিজের অভিজ্ঞতা খোলামেলাভাবে শেয়ার করেছেন।
অভিনেত্রী বলেন, চলচ্চিত্রজগতে টিকে থাকতে হলে আপনাকে জেদি হতে হবে, আবেগ থাকতে হবে। শর্টকাট বলে কিছু নেই।
তিনি বলেন, কেউ এসে আপনাকে সুযোগ দিয়ে যাবে না। আউটসাইডার হলে লড়াইটা আরও কঠিন হয়। আর এখানে বিনা পয়সায় কিছুই পাওয়া যায় না —না খাবার, না কাজ বলে জানান কৃতি শ্যানন।
অভিনেত্রী বলেন, এ যাত্রায় মানুষ আপনাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করবে। কেউ বলবে আপনি খাটো, কেউ বলবে লম্বা, আবার কেউ বলবে পাতলা। শরীরের আকার নিয়ে ব্যঙ্গবিদ্রূপ চলতেই থাকবে। কিন্তু কেউ বলবে না—তুমি পারবে। তাই নিজের প্রতি আস্থা রাখাই সবচেয়ে জরুরি।
তিনি বলেন, কঠোর পরিশ্রম আর ধৈর্যই আমাকে এ জায়গায় এনেছে। নবীনদের উদ্দেশে তার পরামর্শ— চলচ্চিত্রে ক্যারিয়ার বানাতে চাইলে ধৈর্য ধরতে হবে।
এই অভিনেত্রী বলেন, সুযোগ পেতে যদি সময় লাগে, সেটাকে ব্যর্থতা ভাববেন না। বরং ভাববেন— এই সময়টা নিজেকে আরও উন্নত করার সুযোগ। সঠিক সময়ে সবকিছু আপনা থেকেই ঘটতে শুরু করবে।
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী







