ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ২৩:৫৯:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

সিরাজগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫০ পিএম, ১৬ জুলাই ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীসহ ২ নারী নিহত হয়েছেন। 

শনিবার রাত ১১টার দিকে ঢাকা-বগুড়া চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী গরু বোঝায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়া জেলার ধুনুট উপজেলার শ্যামগাতি এলাকার জহির রায়হানের মেয়ে কলেজপড়ুয়া শিক্ষার্থী ফাতেমা খাতুন জিম (১৮) ও একই এলাকার জাকির হোসেনের স্ত্রী খাদিজা বেগম (২৫)।
এলাকাবাসি ও রায়গঞ্জ ফায়ার সার্ভিস এর টিম লিডার মোস্তাফিজুর রহমান জানান, মোটরসাইকেলটি রাস্তা পার হবার সময়  ঢাকাগামী গরু বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই খাদিজা বেগম (২৫) মারা যান। মোটরসাইকেলে থাকা কলেজ শিক্ষার্থী ফাতেমা খাতুন জিম (১৮) ট্রাকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উপজেলার ধানগড়া এলাকায় পৌঁছালে সাধারণ জনতা মৃত ব্যক্তিসহ ট্রাকটিকে আটক করে। 

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, আটককৃত ট্রাকটি হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।