সিরাজে মুগ্ধ কোহলির বোন, আবেগঘন বার্তা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৪ পিএম, ৭ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার
সিরাজে মুগ্ধ কোহলির বোন, আবেগঘন বার্তা
ওভাল টেস্টে মোহাম্মদ সিরাজের দারুণ পারফরম্যান্সে মুগ্ধ কোহলির বোন ভাবনা কোহলি ধিংড়া। ভারতের এই পেসারের উদ্দেশে দিয়েছেন আবেগঘন বার্তা, যা ইতোমধ্যেই ভাইরাল হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
সিরিজের পাঁচটি টেস্টেই খেলেছেন সিরাজ। ১৮৫.৩ ওভার বল করে নিয়েছেন ২৩ উইকেট—যা এই সিরিজের সর্বোচ্চ। জসপ্রীত বুমরাহের অনুপস্থিতিতে দলের পেস আক্রমণের নেতৃত্ব দিয়েছেন সফলভাবে। ওভাল টেস্টে তার পারফরম্যান্সেই ভারত জিতে নেয় রোমাঞ্চকর ম্যাচ, সিরিজে সমতায় ফেরে দল।
সিরাজের এই অবদানে আবেগাপ্লুত হয়ে ভাবনা কোহলি লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, ‘খেলাটা (ক্রিকেট) আমাদের কখনও অবাক করে না, কারণ এখানে এমন সব বীর রয়েছেন, যারা আমাদের অনুপ্রাণিত করেন, আশায় বুক বাঁধান, ইতিবাচক ভাবনায় বিশ্বাসী করে তোলেন। মোহাম্মদ সিরাজ, আপনি মহান।’
আইপিএলের সময় প্রায়শই ভাই বিরাট কোহলিকে নিয়ে পোস্ট করলেও, অন্য কোনো ক্রিকেটার সম্পর্কে এভাবে মন্তব্য করতে সচরাচর দেখা যায় না ভাবনাকে। তাই সিরাজের জন্য তার এই পোস্ট ক্রিকেটপ্রেমীদের কাছে দারুণভাবে প্রশংসিত হচ্ছে।
টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির অবসর নেওয়ার পর এটি ছিল ভারতের প্রথম টেস্ট সিরিজ। সেই সিরিজে সিরাজের বল হাতে নেতৃত্ব ও ধারাবাহিকতা স্বাভাবিকভাবেই ছুঁয়ে গেছে কোহলি পরিবারকেও।
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী