ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২১:২৯:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৩ এএম, ১৮ আগস্ট ২০২৪ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিলেট মৌলভীবাজারে ট্রেন-ট্রাকের সংঘর্ষে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার রাত ২টার সময় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সামনের রেলক্রসিং এ সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেসের সঙ্গে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে৷।

এসময় রেলক্রসিং এ দায়িত্বরত গেটম্যান সেখানে উপস্থিত ছিলেন না এবং রেলক্রসিংয়ের গেট না ফেলার কারণে দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।


শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, উপবন এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের পর রেল যোগাযোগ বন্ধ আছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে রেললাইন থেকে সরিয়ে তারপর রেল যোগাযোগ স্বাভাবিক করা হবে।

দুর্ঘটনার কারণে ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর উপবন এক্সপ্রেস সাতগাঁও রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।