ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ৫:১৮:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

সুখবর দিলেন সানিয়া মির্জা

স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৯ এএম, ২৮ মে ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বেশ কয়েক মাস আগেই টেনিসকে বিদায় বলেছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। তবে অবসর নিলেও চিরচেনা টেনিসকে ভুলছেন না তিনি।

এবার সমর্থকদের সুখবর দিলেন জনপ্রিয় এ টেনিস তারকা। আগামী ফ্রেঞ্চ ওপেনের নতুন ভূমিকায় তাকে দেখা যাবে। ধারাভাষ্যকার হিসেবে ফিরছেন এ টেনিস সুন্দরী।

সানিয়ার ভাষ্যমতে, সমর্থকরা এবার আমাকে অন্যভাবে চিনবে। এত বছর শুধু খেলোয়াড় হিসেবে দেখে এসেছে। এবার আমার অন্য রূপ দেখবে তারা। টেনিস খেলাটা সব সময়ই বড় চ্যালেঞ্জ। কিন্তু ধারাভাষ্য দেওয়ার মধ্যেও একটা বাড়তি উত্তেজনা আছে। আশা করব, আমি ধারাভাষ্য দেওয়ায় আরও তরুণ প্রতিভা টেনিস খেলতে আগ্রহী হবে। ভারতীয় টেনিসকে এগিয়ে যাবে তারা।

এ টেনিস তারকা আরও যোগ করেন, ভারতে অনেকেই টেনিস খেলা দেখে। বিশেষ করে গ্র্যান্ডস্ল্যাম। আশা করব, এ বছর আরও বেশি লোকে খেলা দেখবে এবং আরও অনেকে খেলতে আগ্রহী হবে।