সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে টাইগাররা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৮ পিএম, ২১ নভেম্বর ২০২৫ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
সুপার ওভারে শক্তিশালী ভারত ‘এ’ দলকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্স টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল।
প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৯৪ রান করে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৬ উইকেটে ১৯৪ রান করে ভারতও। এরপর সুপার ওভারে জয় পায় বাংলাদেশ।
দোহাতে আজ শুক্রবার টস হেরে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিশান আলম। ২৬ বলে ৪৩ রান তুলে বিচ্ছিন্ন হন তারা। জুটিতে ২টি করে চার-ছক্কায় ১৪ বলে ২৬ রান অবদান রেখে প্রথম ব্যাটার হিসেবে আউট হন জিশান।
এরপর দলের রানের চাকা সচল রেখে ৩২ বলে হাফ-সেঞ্চুরি তুলে নেন সোহান। ১৬তম ওভারে দলীয় ১২৬ রানে আউট হওয়ার আগে ৩ বাউন্ডারি ৫ ওভার বাউন্ডারিতে ৪৬ বলে ৬৫ রান করেন সোহান।
সোহান ফেরার পর ডেথ ওভারে ব্যাট হাতে ঝড় তুলেছেন এসএম মেহরব ও ইয়াসির আলি। চার-ছক্কার বন্যায় শেষ ২২ বলে ৬৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। এতে ২০ ওভারে ৬ উইকেটে ১৯৪ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ।
১টি চার ও ৬টি ছক্কার ১৮ বলে অপরাজিত ৪৮ রান করেন মেহেরব। ৯ বল খেলে ২ চার ও ১ ছক্কায় ১৭ রানের অনবদ্য ইনিংস সাজান ইয়াসির।
জবাবে ২২ বলে ৫৩ রানের সূচনা পায় ভারত। দুই ওপেনার বৈভব সুরিয়াবংশি ১৫ বলে ৩৮ ও প্রিয়ানশা আইয়ার ২৩ বলে ৪৪ রানে আউট হন। এরপর মিডল অর্ডারে অধিনায়ক জিতেশ শর্মার ২৩ বলে ৩৩, নেহাল ওয়েদারার ২৯ বলে ৩২ রানের সুবাদে জয়ের লড়াইয়ে টিকে থাকে ভারত।
শেষ ওভারে জয়ের জন্য ১৬ রান দরকার পড়ে ভারতের। স্পিনার রাকিবুল হাসানের করা শেষ ওভারের শেষ বলে জয়ের সমীকরণ ৪ রানে নামিয়ে আনে ভারত। শেষ বল থেকে ৩ রান নিয়ে ম্যাচ টাই করে ভারত। ফলে ম্যাচটি সুপার ওভারে গড়ায়।
সুপার ওভারে প্রথমে ব্যাট করে কোনো রান না তুলেই ২ উইকেট হারিয়ে গুটিয়ে যায় ভারত। ২ উইকেটই শিকার করেন পেসার রিপন মন্ডল।
জবাবে প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। পরের ডেলিভারিতে ওয়াইড থেকে ১ রান এলে ম্যাচ জিতে বাংলাদেশ।
আগামী ২৩ নভেম্বর পাকিস্তান-শ্রীলংকার মধ্যকার বিজয়ী দলেল বিপক্ষে ফাইনালে খেলবে বাংলাদেশ।
শুক্রবার রাতে দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে পাকিস্তান শাহিনস ও শ্রীলংকা ‘এ’।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ‘এ’: ২০ ওভারে ১৯৪/৬ (সোহান ৬৫, জিসান ২৬, জাওয়াদ ১৩, আকবর ৯, আবু হায়দার ০, মেহেরব ৪৮* মাহিদুল ১, ইয়াসির ১৭*; ভাইশাক ৪-০-৫১-০, গুরজাপনিত ৪-০-৩৯-২, হার্শ ৪-০-২২-১, সুয়াশ ৪-০-১৭-১, রামানদিপ ২-০-২৯-১, ধির ২-০-৩৩-১)।
ভারত ‘এ’: ২০ ওভারে ১৯৪/৬ (সুরিয়াভানশি ৩৮, প্রিয়ানশ ৪৪, ধির ৭, জিতেশ ৩৩, ওয়াধেরা ৩২*, রামানদিপ ১৭, আশুতোষ ১৩, হার্শ ৩*; রিপন ৪-০-৩৫-১, মেহরব ৪-০-৩৫-০, জিসান ১-০-১৪-০, সাকলাইন ৪-০-২৬-১, আবু হায়দার ৩-০-৪৪-২, রকিবুল ৪-০-৩৯-২)।
ফল: ম্যাচ টাই, সুপার ওভারে বাংলাদেশ জয়ী।
ম্যান অব দা ম্যাচ: এসএম মেহেরব।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না











