সুপার ফোরে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৫ এএম, ৪ সেপ্টেম্বর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
ম্যাচ হারলেই এশিয়া কাপের গ্রুপপর্ব থেকে আরও একবার বিদায়। আর জিতলে নির্ভর করতে হবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান ম্যাচের ফলাফলের উপর। এমন এক সমীকরণ মাথায় রেখে আফগানদের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এরপর বাংলাদেশ ব্যাটে-বলে দেখিয়েছে অসাধারণ নৈপুণ্য। জয় এসেছে ৮৯ রানের বিশাল ব্যবধানে। আর এই জয়ের পর কাগজে কলমে অন্তত সুপার ফোর নিশ্চিত করেই ফেলেছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের অবস্থান ছিল বেশ নড়বড়ে। আগের ম্যাচে হেরে যাওয়ায় নেট রানরেট ছিল ঋণাত্মকের ঘরে। শূন্যের নিচে—মাইনাস দশমিক ৯৫১। এমন অবস্থায় দরকার ছিল বড় ব্যবধানের জয়। বাংলাদেশ সেটা পেয়েছে। জয়ের পর নেট রানরেট এখন দশমিক ৩৭৩।
এবার চোখ রাখা যাক সমীকরণে। এশিয়া কাপে গ্রুপ ‘বি’তে তলানিতে আছে আফগানিস্তান। বাংলাদেশকে ছিটকে দিতে হলে পরের ম্যাচ শেষে আফগানিস্তানের রানরেট হতে হবে +০.৩৭৪। তাদের নেট রান রেট এখন -১.৭৮০। তার মানে পরের ম্যাচে তাদের নেট রান রেট নিয়ে যেতে হবে ১.৭৮০+.৩৭৪= ২.১৫৪।
কিন্তু, বিপত্তি অন্য জায়গায়। এত বড় ব্যবধানে হারলে আবার শ্রীলঙ্কার নেট রান রেট নেমে যাবে ঋণাত্মকের ঘরে (+০.৯৫১-২.১৫৪= -১.২০৩)। সেক্ষেত্র বাদ পড়বে শ্রীলঙ্কা। অন্যদিকে শ্রীলঙ্কা যেকোন ব্যবধানে জয় পেলে বিদায় নিশ্চিত হচ্ছে আফগানদের।
যার অর্থ, ‘বি’ গ্রুপের শেষ ম্যাচের ফলাফল যাইই হোক না কেন, তৃতীয় হয়ে গ্রুপপর্ব শেষ করতে হচ্ছেনা টাইগারদের। তাই এখন নিশ্চিতভাবেই বলা চলে, এশিয়া কাপ-২০২৩ এর আসরে সুপার ফোর নিশ্চিত করেছেন বাংলাদেশ।
/////////////////
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে











