সুস্থ হয়ে বাসায় ফিরলেন ফরিদা পারভীন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ২২ জুলাই ২০২৫ মঙ্গলবার
সুস্থ হয়ে বাসায় ফিরলেন ফরিদা পারভীন
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন স্বনামধন্য লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন। ছড়িয়েছিল মৃত্যুর গুজবও। অবশেষে তিনি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টায় পরিবারের সদস্যদের সঙ্গে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনি বাসায় ফিরেন।
ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
চিকিৎসক জানান, গত ৫ জুলাই রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তীব্র শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন এই গুণী শিল্পী। দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছেন তিনি। সপ্তাহে তিনবার ডায়ালাইসিস নিতে হয় তার। সেইসাথে রক্তে সংক্রমণ, নিউমোনিয়া, ডায়াবেটিসসহ একাধিক শারীরিক জটিলতা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছিলেন।
কিডনি রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা রানা মোকাররম হোসেন এবং ক্রিটিকাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আব্দুল হান্নানসহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে চিকিৎসা নিচ্ছিলেন লালন সম্রাজ্ঞী।
এর আগে ফরিদা পারভীনের সুস্থতার জন্য ইউনিভার্সেল হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞদের সমন্বয়ে একাধিক মেডিকেল বোর্ড গঠন করা হয়। মেডিকেল বোর্ডগুলো নির্দেশনায় এই শিল্পীর চিকিৎসা করা হয় এবং তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








