‘সে আমার’—কীসের ইঙ্গিত পরীমণির?
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪০ পিএম, ৩০ আগস্ট ২০২৫ শনিবার
ঢাকাই চিত্রনায়িকা পরীমণি বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন। কখনো প্রেম, কখনো বিয়ে কিংবা বিচ্ছেদ; সব নিয়েই থাকে ভক্তদের মাঝে কৌতূহল। এবারও একটি রহস্যময় ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে নায়িকার নতুন প্রেমের জল্পনা।
গত শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন পরীমণি, যেখানে তাকে কালো সানগ্লাস পরে থাকতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই সানগ্লাসটা আমার নয়, কিন্তু সে আমার! সবাইকে শুক্রবারের শুভেচ্ছা।’
আর পরীর এই ক্যাপশন ঘিরেই শুরু হয়েছে ফের জলঘোলা! ‘সে আমার’ বলতে কার কথা বুঝিয়েছেন পরীমণি— তা নিয়ে কৌতূহল ভক্ত-নেটিজেনদের। ভেবেছেন, নতুন করে আবার প্রেমে পড়েছেন পরীমণি! তাই তারা প্রশ্নও করেন, আবার এর জবাবও দেন পরীমণি!
মুস্তাকীম মীম নামের একজন মন্তব্যে জানতে চান, ‘হু ইজ হি?’— উত্তরে পরীমণি হেসে লিখেছেন, ‘আপনি।’ আর পরীর এই জবাবেই হাসির প্রতিক্রিয়া জানান নেটিজেনরা।
অন্য একজন জানতে চান, “আপনার কতজন ‘সে’ লাগে?” জবাবে পরীমণি মজা করে বলেন, ‘আপনি এটা গুনেও শেষ করতে পারবেন না প্রিয়।’
তবে নায়িকার এই রসিকতাপূর্ণ মন্তব্যগুলো বেশ উপভোগ করেছেন অনুরাগীরা। যদিও পরীমণি স্পষ্ট জবাব দেননি— আদতে কার কথা বুঝিয়েছেন পোস্টে।
এটাই প্রথমবার নয়। এর আগেও পরীমণি নিজের সম্পর্ক নিয়ে মজার ছলে এমন নানা ইঙ্গিত দিয়েছেন। বর্তমানে পরীমণি তার দুই সন্তান পুণ্য ও প্রিয়মকে নিয়ে স্বামী ছাড়া জীবনযাপন করছেন।
এরই মধ্যে নায়িকার প্রেম নিয়ে নানা গুঞ্জন প্রায়ই শোনা গেছে। কখনও সহকর্মী গোলাম হোসেন, আবার কখনো তরুণ শিল্পী শেখ সাদীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেলেও তা গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ ছিলো। এরই মধ্যে তার এই নতুন রহস্যময় পোস্ট ভক্তদের মনে আবার প্রশ্ন তুলল।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি










