ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৩:৫৯:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

সোমবার বাংলাদেশে আসছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪৬ পিএম, ২ জুলাই ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

একদিনের সফরে সোমবার (৩ জুলাই) বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বাংলাদেশ সফর শেষে তিনি যাবেন ভারতে।
বাংলাদেশে এসে তিনি বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করার কথা রয়েছে ‘বাজপাখি’ খ্যাত এই গোলরক্ষকের।

এমনটাই জানিয়েছেন ভারতীয় স্পোর্টস প্রমোটর কোম্পানি শতদ্রু দত্ত অ্যাসোসিয়েটসের মালিক শতদ্রু দত্ত। তিনিই মার্টিনেজকে নিয়ে আসছেন ভারত ও বাংলাদেশ সফরে।
ফেসবুকে এক স্ট্যাটাসে শতদ্রু লিখেছেন, ‘এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ফুটবল ও আর্জেন্টিনার প্রতি প্যাশনেট একটি দেশের জন্য এটি দারুণ ব্যাপার।’

এর আগে বাংলাদেশে আসার বিষয়টি নিজের ফেসবুকেও নিশ্চিত করেন মার্টিনেজ। সেখানেই সফরের নানা দিক নিয়ে কথা বলেন অ্যাস্টন ভিলার এই গোলকিপার, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমার ভারতীয় উপমহাদেশ সফর শুরু হচ্ছে ৩ জুলাই। এই সফর শুরু হবে বাংলাদেশ থেকে।’
তিনি আরও জানান, ‘সেখানে ফান্ডেডনেপট ও নেপট ভেঞ্চার্সের দলগুলোর সঙ্গে কথাবার্তা হবে। বাংলাদেশে দেখা-সাক্ষাৎ ও শুভকামনা বিনিময় শেষে কলকাতায় যাব। ভারতে আমার আড়াই দিনের সফর শুরু হবে। এই রোমাঞ্চকর ভ্রমণ নিয়ে আমি উচ্ছ্বসিত। এই সফর থেকে আমি অনেক কিছু শিখব এবং অভিজ্ঞতা নেব।’