স্কুলে যাওয়া শিশুর যত্ন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২২ পিএম, ১৭ জুন ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
মায়ের কাছেই সন্তান সব থেকে বেশি নিরাপদ। মায়ের কাছ থেকে সন্তান পৃথিবীর যেখানেই পা রাখুক না কেন এমন শান্তি কোথাও পাবে না। আর ছোট শিশু হলে তো কোনো কথাই নেই। তাদের স্বাস্থ্যের জন্য যা ভাল সবটাই করেন একজন মা।
চারদিকের ধুলো, ধোঁয়া, ব্যাকটেরিয়া, ভাইরাস সহজেই শিশুকে আক্রমণ করে। চার পাশে দূষণ যে হারে বাড়ছে, তাতে বাচ্চাকে অসুখ ছাড়া রাখা অসম্ভব। কিন্তু কিছু সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চললে ঘন ঘন অসুখে পড়ার হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায়।
বিশেষ করে বাচ্চা স্কুল থেকে ফেরার পরেই তার যত্ন দরকার। বাসায় আসলেই সাথে সাথে তার জামাকাপড় পাল্টে হাত-মুখ ধুইয়ে দিন।
গরমকালে বাচ্চার পা ভীষণ ঘামে। তাই পা খোলা জুতা পরান ও নিয়মিত পরিষ্কার করুন। পা-ঢাকা জুতা পরাতে হলে সুতির মোজা পরিয়ে জুতা পরান। নয়তো জুতায় ঘাম জমে পায়ে র্যাশ বের হবে।
শিশুর স্কুলের পানির বোতল, টিফিন বক্স, চামচ আলাদা রাখুন। খাবার দেয়ার সময়ে আগে তার অংশটা তার বাটিতে রেখে খেতে দিন। স্কুলে ভর্তির সময় থেকেই শেখান, ও অন্যদের সঙ্গে টিফিন ভাগ করে খেতে পারে, কিন্তু কারও চামচ, বোতল যেন ব্যবহার না করে।
মা-বাবা বা বাচ্চা যদি ডান হাতে আংটি পরে থাকে, তা হলে সেই আংটির ফাঁকে ময়লা জমে। নখ বড় করলেও ময়লা জমে তার ফাঁকে। সেই হাত দিয়ে বাচ্চাকে খাওয়ালে বা সে নিজে খেলে খাবারের সঙ্গে ময়লাও ঢোকে শিশুর শরীরে।
চিকিৎসকরা বলেন, যারা টিসু পেপার, কমোড শাওয়ার এবং খাওয়ার সময়ে সম্পূর্ণ কাঁটা-চামচের উপরে নির্ভরশীল, তাদের ক্ষেত্রে এই অভ্যাস চলতে পারে। কিন্তু আমাদের মতো দেশে, যেখানে হাতে খাওয়াই স্বাভাবিক সেখানে এই অভ্যাস থেকে নানা রোগ ছড়ায়। তাই স্কুলে যাওয়া শিশুদের বিশেষ যত্ন নিতে হবে মা বাবাকে।
-জেডসি
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা


