স্ত্রীকে আটকে রেখে সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যাচেষ্টা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ১১ অক্টোবর ২০২১ সোমবার
ফাইল ছবি
স্ত্রীকে আটকে রেখে দুই মাসের সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী আরাফাতুল ইসলাম মোর্শেদের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম শফি উদ্দিনের আদালতে মামলাটি করেন মোর্শেদের স্ত্রী নুরজাহান আক্তার কলি। মামলায় মোর্শেদের বাবা, মা, ভাই ও খালার বিরুদ্ধেও অভিযোগ আনা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মা-বাবা কেউ নেই কলির। লোকজনের সহযোগিতায় খুলশী থানার লালখান বাজার মতিঝর্ণা এলাকার মোর্শেদের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই কলিকে যৌতুকের জন্য নির্যাতন করতেন স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। একপর্যায়ে তার গর্ভে সন্তান এলে সেই সন্তানকে নষ্ট করে ফেলতে চান মোর্শেদ। এতে রাজি না হলে কলির ওপর শুরু করেন নির্যাতন। পরে বিষয়টি জানাজানি হলে সামাজিকভাবে সালিশও হয়। সালিশে আর মারধর করবেন না বলে প্রতিশ্রুতি দেন মোর্শেদ।
চলতি বছরের ১০ জুলাই কলির গর্ভের সন্তান পৃথিবীতে এলে নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়। একদিন কলিকে মারধর করে সন্তানসহ ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন শাশুড়ি ও স্বামী মোর্শেদ। শুধু তাই নয়, তার গায়ে ও পায়ে ঢেলে দেন ভাতের মাড়।
গত ৫ অক্টোবর সন্তানের বয়স যখন প্রায় দুই মাস, আবারো শুরু হয় কলির ওপর স্বামী-শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন। একপর্যায়ে কলিকে ঘরে তালাবদ্ধ করে রেখে সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করেন মোর্শেদ। ওই সময় কলির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ৯৯৯-এ ফোন করলে মোর্শেদ পালিয়ে যান। পরে আহত কলিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মামলার বাদীপক্ষের আইনজীবী গোলাম মাওলা মুরাদ বলেন, আরাফাতুল ইসলাম মোর্শেদ দীর্ঘদিন ধরে বেকার। যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর নির্যাতন চালাতেন তিনি। দিনে দিনে সেই নির্যাতনের মাত্রা বেড়ে গেলে আদালতে মামলা করেন ভুক্তভোগী নুরজাহান আক্তার কলি। মামলাটি আমলে নিয়ে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে খুলশী থানাকে নির্দেশ দিয়েছে আদালত।
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- মহান স্বাধীনতা দিবস আজ
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া








