ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ১৩:১২:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি

স্ত্রীকে কুপিয়ে হত্যা : এক বছর পর গ্রেপ্তার স্বামী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২১ পিএম, ২২ আগস্ট ২০২৩ মঙ্গলবার

টাঙ্গাইলের সখীপুরে স্ত্রী শাহিদা আক্তারকে (৪৫) দা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম সোনা মিয়া (৫০)।

সোমবার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে ধামরাই উপজেলার কেলিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি সখীপুরের দাড়িয়াপুর ইউনিয়নের কৈয়ামধু কারিগড় পাড়ার বাসিন্দা। হত্যার ঘটনার এক বছর পর স্বামী সোনা মিয়াকে গ্রেপ্তার করেছে সখীপুর থানা পুলিশ ও টাঙ্গাইল ডিবি পুলিশ।

কী ঘটেছিল

পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের কারণে গত বছরের ১৯ সেপ্টেম্বর সখীপুরের কৈয়ামধু গজারি বনের পাশে স্ত্রী শাহিদা আক্তারকে দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে স্বামী সোনা মিয়া। এ ঘটনার পর থেকেই সে পালিয়ে বেড়ায়। লোমহর্ষক এবং চাঞ্চল্যকর এ হত্যার ঘটনায় টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সখীপুর থানা পুলিশ ও ডিবি পুলিশ আসামি সোনা মিয়াকে গ্রেপ্তার করে।

সখীপুর থানার ওসি মো. রেজাউল করিম বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে হত্যা করার কথা আসামি নিজের দোষ স্বীকার করেছে। আসামিকে আদালতে পাঠানোর সব কার্যক্রম প্রক্রিয়াধীন।