ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১:০৩:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

স্প্যানিশ কাপ স্টেডিয়ামে গিয়ে দেখতে পারবে সৌদি নারীরা

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৬ পিএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

এবারের স্প্যানিশ সুপার কাপের আসর বসবে সৌদি আরবে। স্পেনের চার দলের এই টুর্নামেন্টের সব ম্যাচ স্টেডিয়ামে গিয়ে দেখার সুযোগ পাবেন সৌদি নারীরা।  

২০২০ সালের জানুয়ারিতে জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়াম টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ আয়োজন করা হবে বলে নিশ্চিত করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

আগামী ৮ জানুয়ারি প্রথম সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে মেসির বার্সেলোনা। পরদিন ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ।

স্প্যানিশ সুপার কাপের ফাইনাল হবে ১২ জানুয়ারি। এই দিন শিরোপার লড়াইয়ে নামবে দুই সেমিফাইনালে জেতা দলগুলো।  এই সব ম্যাচ স্টেডিয়ামে গিয়ে নারীদের খেলার দেখার অনুমতি থাকছে। এছাড়া, স্প্যানিস ফুটবল ফেডারেশনের সাথে ৩ বছরের চুক্তিতে নারীদের একটি টুর্নামেন্টও আয়োজন করবে সৌদি আরব ফুটবল ফেডারেশন।

-জেডসি