স্বজনদের কান্নায় ভারী শীতলক্ষ্যার পাড়, ২৬ লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২১ পিএম, ৫ এপ্রিল ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় ‘সাবিত আল হাসান’ নামে মুন্সীগঞ্জগামী লঞ্চ ডুবির ঘটনায় আরও ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে উদ্ধারকারী জাহাজের সহায়তায় লঞ্চটি তীরে আনা হলে সেটির ভেতর থেকে একে একে ২১টি লাশ বের করে আনা হয়। এ নিয়ে লঞ্চডুবির ওই ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।
রোববার সন্ধ্যায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে যায়। এরপর কয়েক দফা চেষ্টা চালিয়েও রোববার লঞ্চটি উদ্ধার করা না গেলেও সোমবার সকাল পর্যন্ত মোট পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়। পরে সোমবার বেলা সাড়ে ১২টার দিকে লঞ্চটি উদ্ধার করা।
লঞ্চডুবির পর থেকে শীতলক্ষ্যার তীরে ভিড় করতে থাকেন স্বজনরাহারা মানুষ। তাদের চিৎকার আর অর্তনাদে ওই এলাকার পরিবেশ ভারি হয়ে এসেছে। শোকে মূহ্যমান এসব মানুষকে সান্ত্বনা দেয়ার ভাষা নেই সেখানে উপস্থিত লোকজনের।
লঞ্চডুবির ওই ঘটনা তদন্তে ইতোমধ্যে দুটি কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক) মো. রফিকুল ইসলামকে তদন্ত কমিটির প্রধান করে একটি কমিটি করা হয়।
এছাড়া নারায়ণগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে বিআইডব্লিউটিএ, পুলিশ ও উপজেলা চেয়ারম্যানকে নিয়ে ৭ সদস্যের আরেকটি কমিটি গঠন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত প্রত্যেকের পরিবারকে লাশ বহন ও দাফন কাজের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা করে দেয়া হচ্ছে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক।
-জেডসি
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল


