ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ১:২০:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

স্বর্ণার বোলিং নৈপুণ্যে প্রোটিয়াদের হারাল বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৮ পিএম, ৩ ডিসেম্বর ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লেগ স্পিনার স্বর্ণা আকতারের বোলিং নৈপুণ্যে ১১ বছর পর টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে  বাংলাদেশ নারী ক্রিকেট  দল।তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি আজ বাংলাদেশ নারী দল ১৩ রানে হারিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে। ১২বারের মোকাবেলায় দ্বিতীয়বারের মত প্রোটিয়াদের হারালো বাংলাদেশ।
সর্বশেষ ২০১২ সালের সেপ্টেম্বরে মিরপুরে প্রথম দেখাতেই দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়েছিলো বাংলাদেশ। এরপর ১১ বছর ও ১০ ম্যাচ প্রোটিয়াদের হারাতে পারেনি বাংলাদেশ। অবশেষে দক্ষিণ আফ্রিকার মাটিতেই দ্বিতীয় জয়ের ইতিহাস সৃষ্টি করলো টাইগ্রেসরা।  
বেনোনিতে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ নারী দল। ওপেনার মুরশিদা খাতুনের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ২ উইকেটে ১৪৯ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।
টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ হাফ-সেঞ্চুরির ইনিংসে ৫৯ বল খেলে ৬টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৬২ রান করেন মুরশিদা। এছাড়া অধিনায়ক নিগার সুলতানা ৬টি চারে ২১ বলে অনবদ্য ৩৪  আরেক ওপেনার শামিমা সুলতানা ২৪ ও সোবহানা মোস্তারি ১৬ রান করেন।
জবাবে স্বর্ণার ঘুর্ণি সামলাতে না পেরে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান পর্যন্ত যেতে সক্ষম হয়  দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন অ্যানেকে বশ। 
৪ ওভারে ২৮ রানে ৫ উইকেট নেন ম্যাচ সেরা নির্বাচিত হওয়া  স্বর্ণা। ইনিংসের ১৮ ও শেষ ওভারে ২টি করে উইকেট নেন তিনি। ১৩ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারের এটিই সেরা বোলিং ফিগার স্বর্ণার।
১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ৬ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী দল। টি-টোয়েন্টি শেষে তিন ম্যাচের ওয়ানডে খেলবে দু’দল।