ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ১২:২৯:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ১৯৮৩ টাকা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৫ পিএম, ৬ জানুয়ারি ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। ভরিতে এক হাজার ৯৮৩ টাকা করে বেড়েছে। নতুন মূল্য আজ বুধবার (৬ জানুয়ারি) থেকে কার্যকর হবে। তবে রুপার দাম আগের মতোই বহাল রয়েছে।

মঙ্গলবার (০৫ জানুয়ারি) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট, চীন-ভারত-যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ এবং ইউএস নির্বাচন পরবর্তী পরিস্থিতি, তেলের দর পতন ও নানা জটিল সমীকরণের কারণে বিশ্ব বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইট পুরোদমে চালু না থাকা, বিএসটিআই-এর সক্ষমতার অভাব এবং নানা দাফতরিক জটিলতার কারণে দেশীয় গোল্ড ডিলারদের চাহিদার বিপরীতে স্বর্ণবার আমদানি করতে না পারার কারণে দেশীয় বুলিয়ন/পোদ্দার মার্কেটে স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে সোনার মূল্য নির্ধারণ করে বাজুস। সর্বশেষ গত ২ ডিসেম্বর ভরিতে সোনার দাম সর্বোচ্চ এক হাজার ১৬৬ টাকা কমানো হয়েছিল।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম হয়েছে ৭৪ হাজার ৬৫০ টাকা। বুধবার থেকে ২১ ক্যারেটের প্রতিভরি সোনা ৭১ হাজার ৫০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি সোনা ৬২ হাজার ৭৫২ টাকা।

সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম বেড়ে হয়েছে ৫২ হাজার ৪৩০ টাকা। বর্তমানে ভরিপ্রতি এ দাম ২২ ক্যারেট ৭২ হাজার ৬৬৭ টাকা, ২১ ক্যারেট ৬৯ হাজার ৫১৭ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৭৬৯ টাকা ও সনাতন পদ্ধতির ৫০ হাজার ৪৪৭ টাকা। সব মিলিয়ে সকল মানের সোনার ক্ষেত্রে ভরিতে এক হাজার ৯৮৩ টাকা করে বেড়েছে।

-জেডসি