স্বাভাবিক ছন্দে ফিরছে রাজধানী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২১ পিএম, ৬ আগস্ট ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
কোটা সংস্কার আন্দোলন ঘিরে বেশ কয়েক দিনের সহিংসতা ও অস্থিরতার পর স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে রাজধানী। এরই অংশ হিসেবে মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকেই ঢাকার বিভিন্ন স্থানে মানুষ ও যানবাহনের চলাচল করতে দেখা যায়। তবে সড়কে গণপরিবহনের সংখ্যা ছিল খুবই কম।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে সড়কে রিকশা-সিএনজি ও ব্যক্তিগত বাহন ছাড়া গণপরিবহনের সংখ্যা কম। এ কারণে অনেকে পায়ে হেঁটেই গন্তব্যে রওনা হচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুলছে দোকানপাট ও বিপণিবিতানও।
কথা হয় মোহাম্মদপুর থেকে কারওয়ান বাজারগামী বেসরকারি অফিস কর্মী মামুনুর রশীদের সঙ্গে।
তিনি বলেন, রাস্তায় গাড়ি কম। কিছু পথ হেঁটে, আবার কিছু পথ রিকশায় করে যাচ্ছি অফিসে। আশাকরি, এই অবস্থা আর থাকবে না। দু-এক দিনের মধ্যে আবার সব আগের মতো হয়ে যাবে।
একই কথা শেওড়াপাড়া থেকে ফার্মগেট আসা আলিফ হোসেনের মুখেও। তিনি এই প্রতিবেদককে বলেন, একটু সমস্যা তো হচ্ছেই গাড়ি কম থাকার কারণে। তবে এটা সাময়িক। অচিরেই এই অবস্থার অবসান হবে। আমরা আবারও আগের ন্যায় স্বাভাবিক জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে উঠবো।
এদিকে, আজ থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা থাকলেও শিক্ষা কার্যক্রম সেভাবে শুরু হয়নি কোথাও। শিক্ষার্থীশূন্য দেখা গেছে বেশিরভাগ ক্লাসরুম। এমনকি বিদ্যালয় প্রাঙ্গনও ছিল ফাঁকা।
শিক্ষকরা বলছেন, সবার মধ্যে এখনও আতঙ্কের ছাপ রয়ে গেছে। তাই ক্লাসরুমে শিক্ষার্থীদের উপস্থিতি নেই। স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগতে পারে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






