‘স্বাস্থ্যবিধি মানলে করোনার দ্বিতীয় ধাক্কা সামলানো সম্ভব’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৯ পিএম, ২২ নভেম্বর ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের আরেকটি ধাক্কা আসছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রথমবারের অভিজ্ঞতা দিয়ে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের প্রস্তুতি রয়েছে। তবে এক্ষেত্রে সবাইকে সতর্ক হতে হবে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে দ্বিতীয় ধাক্কা সরকারের পক্ষে সামলানো সম্ভব।
রবিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাগুরা, যশোর ও নারায়ণগঞ্জে তিনটি সেতু উদ্বোধনকালে বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, মহামারির এই প্রকোপের মধ্যে মানুষকে সুরক্ষা দেয়াই সরকারের লক্ষ্য। সেভাবেই সরকার কাজ করছে। বিশেষ করে অর্থনীতির চাকা যেন সচল থাকে সে ব্যবস্থা নেয়া হয়েছে। এজন্য সবাইকে সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, করোনাভাইরাসের ভ্যাকসিনের জন্য সরকার আগাম বুকিং দিয়ে রেখেছে। ভ্যাকসিন আবিষ্কারের সঙ্গে সঙ্গে বাংলাদেশ পাবে।
প্রধানমন্ত্রী জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সারাদেশে যোগাযোগব্যবস্থার নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। এর দ্বারা সচল হয়েছে দেশের অর্থনীতির চাকা। সরকারের ধারাবাহিকতার কারণেই তা সম্ভব হয়েছে বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতি।
শেখ হাসিনা জানান, বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু চালু হলে দক্ষিণাঞ্চলসহ সারাদেশের যোগাযোগব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। এতে অর্থনীতির চাকা আরও সচল হবে। পদ্মা সেতুর সঙ্গে যোগাযোগ স্থাপন যেন সহজ হয় সে লক্ষ্যে সরকার বিভিন্ন এলাকায় নতুন নতুন সেতু নির্মাণ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











