হকার খুকির দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৪ পিএম, ১২ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার
হকার দিল আফরোজ খুকী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর এক নারী সংবাদপত্র হকারের দুর্দশা লাঘবে এগিয়ে এসেছেন। তিনি এই অসহায় হকারের দায়িত্ব নিয়েছেন। ৬০ বছর বয়সী এই হকারের নাম দিল আফরোজ খুকী। তিনি গত ৩০ বছর ধরে রাজশাহী শহরের পথে পথে সংবাদপত্র বিক্রয় করে আসছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্থানীয় জেলা প্রশাসন দিল আফরোজ খুকীর দায়িত্ব গ্রহণ করেছে। রাজশাহী শহরে খুকীই একমাত্র নারী, যিনি দীর্ঘদিন ধরে সংবাদপত্র বিক্রি করে আসছেন।
রাজশাহীর জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, ‘আমি আজ তার বাড়িতে গিয়েছি এবং সেটি মেরামত ও সংস্কারের পদক্ষেপ নিয়েছি।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুকীর দায়-দায়িত্ব নেয়ার জন্য তাকে নির্দেশ দিয়েছেন, যাতে সে আগামী দিনগুলোতে সুষ্ঠুভাবে জীবন-যাপন করতে পারে।
আবদুল জলিল বলেন, জেলা প্রশাসন ইতোমধ্যে বাড়িটি পরিস্কার-পরিচ্ছন্ন করতে শ্রমিক নিয়োগ করেছে। তিনি আরো বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও নতুন কাপড়সহ তার জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন।
দিল আফরোজ খুকী রাজশাহী শহরের সেরোইল এলাকায় বসবাস করেন। তিনি তার বাড়ির কাছের এজেন্টের কাছ থেকে পত্রিকা কিনে তা শহরের রাস্তায় হেঁটে হেঁটে বিক্রি করেন। প্রায় ৩০ বছর ধরে তিনি এই কাজ করে আসছেন।
স্থানীয় সূত্রগুলো জানায়, ৭ বোন ও ৫ ভাইয়ের মধ্যে খুকী দশম।
১৯৮০’র দশকে তিনি টাঙ্গাইলের ভারতেস্বরী হোমস স্কুলে ছিলেন এবং তখন বিয়ে করেন। পরে অল্প বয়সে তিনি বিধবা হয়ে যান। স্বামীর মৃত্যুর পর খুকী আর বিয়ে না করার সিদ্ধান্ত নেন। খুকি ১৯৯১ সালে রাজশাহীর সাপ্তাহিক দুনিয়া বিক্রির মাধ্যমে সংবাদপত্র হকারের কাজ শুরু করেন।
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











