ঢাকা, শুক্রবার ২০, মার্চ ২০২৬ ২০:০০:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্র মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ

হবিগঞ্জের ডিসিকে প্রত্যাহারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৩ সোমবার

হবিগঞ্জের ডিসি দেবী চন্দ

হবিগঞ্জের ডিসি দেবী চন্দ

হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) দেবী চন্দকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে তিন জেলার পুলিশের তিন কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে বলা হয়েছে।

আজ সোমবার এই নির্দেশনা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক চিঠি পাঠিয়েছে ইসি। চিঠিতে ওই কর্মকর্তাকে প্রত্যাহার করে সেখানে উপযুক্ত কাউকে বদলি করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে দেওয়া চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে হবিগঞ্জের জেলা প্রশাসককে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। তাকে প্রত্যাহার করে সেখানে উপযুক্ত কর্মকর্তা পদায়ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে দেওয়া পৃথক চিঠিতে চাঁদপুরের মতলব (উত্তর) ও মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং গাজীপুরের কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তীকে প্রত্যাহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসি।