ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ১৮:১৯:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ

হরতালে যান চলাচল স্বাভাবিক, মানুষের উপস্থিতি কম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০১ পিএম, ২৯ অক্টোবর ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশব্যাপি বিএনপি-জামায়াতের ডাকা হরতালে রাজধানীতে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। বাসের পাশাপাশি অন্যান্য গণপরিবহনেরও কিছু উপস্থিতি দেখা গেছে। তবে এসময় সাধারণ মানুষের উপস্থিতি কম দেখা গেছে৷ চাকরিজীবী মানুষদের দেখা গেছে বেশি।
রোববার (২৮ অক্টোবর) রাজধানীর গুলিস্তান, ভিক্টোরিয়া পার্ক, রায়সাহেব বাজার, মগবাজার, রামপুরা, বাডাডাসহ বেশ কয়েকটি এলাকায় এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ভিক্টোরিয়া পার্ক এলাকা থেকে ঢাকার বিভিন্ন রুটের বাস চলাচল করছে। তবে সকাল থেকে রাস্তা ফাঁকা রয়েছে। অন্যান্য দিনের চেয়ে সাধারণ মানুষের উপস্থিতি কম দেখা গেছে।
বাসের হেল্পাররা জানিয়েছেন, এখানে প্রায় ৯টি গণপরিবহন সব পরিবহনের বাস উপস্থিত রয়েছে। ভোর থেকেই এখান থেকে বাস চলাচল করছে। তবে যাত্রী কম। লঞ্চ থেকে নামা যাত্রীরা আসছেন।
এদিকে সরকার পতনের একদফা দাবি আদায়ে রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি।
শনিবার (২৮ অক্টোবর) সমাবেশ থেকে এ হরতালের ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।