হরিণী অমরাসুরিয়া শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৩ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৪ বুধবার
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হলেন হরিণী অমরাসুরিয়া।
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হলেন হরিণী অমরাসুরিয়া। তিনি মঙ্গলবার দেশটির ১৬তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
অমরাসুরিয়া দেশটির ১৫তম প্রধানমন্ত্রী দীনেশ গুণবর্ধনের স্থলাভিষিক্ত হলেন।
তিনি চার বছর আগে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। লিঙ্গ সমতা এবং সংখ্যালঘু অধিকারের বিষয়ে তার সক্রিয়তার জন্য পরিচিত।
কলম্বো থেকে এএফপি জানায়, অমরাসুরিয়া (অমরসূর্য) দেশটির ইতিহাসে তৃতীয় নারী প্রধানমন্ত্রী।
রাজনৈতিক কেরিয়ারের পাশাপাশি তিনি একজন অধিকার কর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা। তিনি সিনিয়র শিক্ষক হিসেবে শ্রীলঙ্কার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল স্টাডিজ বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন।
অমরাসুরিয়া লিঙ্গ সমতা, সংখ্যালঘু অধিকারের, বেকারত্ব নিরসন, শিশু সুরক্ষা ও দেশের শিক্ষা ব্যাবস্থার সংক্রান্ত তৎপরতায় সক্রিয় ছিলেন।
শ্রীলঙ্কার বাম জোট নেতা অনূঢা কুমার দিশানায়েকে গত শনিবারের নবম প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন এবং দেশটির দশম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এরপর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন দীনেশ গুণবর্ধন।
৫৪ বছর বয়সী ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) নেতা প্রেসিডেন্ট অনূঢ়া কুমার দিশানায়েকে চারজনের মন্ত্রিসভা গঠন করেছেন। এর মধ্যে অমরাসুরিয়াকে বিচার, শিক্ষা, শ্রম, শিল্প, বিজ্ঞান-প্রযুক্তি, স্বাস্থ্য ও বিনিয়োগ মন্ত্রীর দপ্তর দেয়া হয়েছে।
দলের সদস্য নমল করুণারত্ন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘শ্রীলঙ্কার ইতিহাসে আমাদের মন্ত্রিসভা হবে সবচেয়ে ছোট।’
তিনি বলেন, ‘এর পর সংসদ ভেঙে দেওয়া হবে। তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া











