ঢাকা, মঙ্গলবার ১৭, মার্চ ২০২৬ ১৯:৩১:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬ জাতির পিতার জন্মদিন আজ উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ

হাঁসের মাংসের কাচ্চি বিরিয়ানি রান্নার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৯ পিএম, ২২ জানুয়ারি ২০২৫ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শীত মানেই হাঁসের মাংস খাওয়াও উৎকৃষ্ট সময়। রুটি দিয়ে ঝাল ঝাল হাঁসের মাংস খাওয়ার চল রয়েছে অনেক অঞ্চলেই। কিন্তু চাইলে হাঁসের মাংস দিয়ে রান্না করতে পারেন মজাদার কাচ্চি বিরিয়ানি। কীভাবে রাঁধবেন? চলুন জেনে নিই রেসিপি- 

উপকরণ 

বিজ্ঞাপন

বাসমতি চাল- ১/২ কেজি
হাঁসের মাংস- এক কেজি
টকদই- ১ কাপ
গরম মসলা গুঁড়া- দুই চা চামচ
জায়ফল-জয়ত্রী গুঁড়া- আধা চা চামচ
গোলমরিচ গুঁড়া- আধা চা চামচ
রসুন বাটা- এক টেবিল চামচ
আদা বাটা- দুই টেবিল চামচ
টমেটো কেচাপ- এক টেবিল চামচ
কাঁচামরিচ বাটা- এক টেবিল চামচ
পুদিনা পাতা বাটা- এক টেবিল চামচ
শুকনামরিচ গুঁড়া- এক চামচ
কেওড়া জল- এক টেবিল চামচ (ঐচ্ছিক) 
পেঁয়াজ বেরেস্তা- আধা কাপ
শাহি জিরা- এক চা চামচ
সাদা গোলমরিচ- এক চা চামচ
দারুচিনি- দুই টুকরা
এলাচ- তিন/চারটি
জর্দার রং- দুই চা চামচ
আলু- আধা কেজি
ঘি- আধা কাপ+চার ভাগের এক কাপ
আলুবোখারা- আট/দশটি
গুঁড়া দুধ- আধা কাপ
মালাই- ১ টেবিল চামচ
কিশমিশ- ১০/১২টি
মাওয়া- আধা কাপ
বাদাম কুচি- আধা কাপ
পোস্তবাটা- এক টেবিল চামচ
লবণ- স্বাদমতো
কাঁচামরিচ- আট/দশটি 

প্রণালি 

বিরিয়ানির চাল ধুয়ে মিনিট ত্রিশেক ভিজিয়ে রাখুন। একটি পরিষ্কার পাতিলে আড়াই লিটার পানি দিয়ে চুলায় বসান। এরপর এক চা চামচ শাহিজিরা, এক চা চামচ গোলমরিচ, দুই টুকরা দারুচিনি আর স্বাদমতো লবণ দিন। ভিজিয়ে রাখা চাল দিয়ে ৮০ শতাংশ সিদ্ধ করে মাড় ঝরিয়ে নিন। সেখান থেকে এক কাপ মাড় তুলে রাখুন। 

আধা কাপ ঘিয়ে আলু জর্দার রং ও লবণ মেখে ভেজে নিন। এবার সেই ঘিয়ে মালাই, গুঁড়াদুধ, পোস্তবাটা ও এক কাপ মাড় ভালোভাবে মিশিয়ে নিন। হাঁসের মাংস লবণ মেখে ধুয়ে পানি ঝরিয়ে নিন। 

এবার বেরেস্তা-আদা-রসুন বাটা, টমেটো কেচাপ, টকদই, কাঁচামরিচ বাটা, পুদিনাপাতা, কেওড়াজল, আদা বাটা, সব গুঁড়া ও বাটা মসলা এবং পরিমাণমতো লবণ দিয়ে হাঁসের মাংস ম্যারিনেট করে রাখুন ঘণ্টা চারেক। 

যে হাঁড়িতে কাচ্চি রান্না করবেন তাতে মাংস দিয়ে ভাজা আলু, আলুবোখারা পাঁচ-ছয়টি কাঁচা মরিচ ছড়িয়ে দিন। এরপর তাতে অর্ধেক ভাত দিয়ে তার ওপর দুধের মিশ্রণ অর্ধেক ঢেলে দিন। এবার বাকি অর্ধেক ভাত দিয়ে ওপরে আটা দিয়ে রুটির কাইয়ের মতো করে ঢাকনার মুখ আটকে দিন। 

বেশি আঁচে ১০ মিনিট, মাঝারি আঁচে ১০ মিনিট এবং অল্প আঁচে এক ঘণ্টা রান্না করুন। চুলা বন্ধ করার আধা ঘণ্টা পর হাঁড়ির ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু হাঁসের কাচ্চি বিরিয়ানি।