হাতীবান্ধায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫২ এএম, ১৯ জানুয়ারি ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
লালমনিরহাটের হাতীবান্ধায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ ফাতেমা বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত ১০টার দিকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে একই দিন সকালে উপজেলার বাড়াই পাড়া গ্রামে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন তিনি।
নিহত বৃদ্ধা ফাতেমা বেগম উপজেলার বাড়াই পাড়া গ্রামের মৃত রুহুল্লাহ ভাটিয়ার স্ত্রী।
জানা গেছে, চলমান কনকনে ঠান্ডায় শীত নিবারনের জন্য পাশের বাড়িতে আগুন পোহাতে যান বৃদ্ধা ফাতেমা বেগম। এ সময় তার শাড়িতে আগুন লাগলেও বুঝতে পারেনি। পরে তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। একপর্যায়ে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহতের ছেলে শাহা আলম বলেন, আমার মা আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন। পরে হাসপাতালে ভর্তি করা হয়। আর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
টংভাঙ্গা ইউপি চেয়ারম্যান সেলিম হোসেন ওই বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনারুল হক জানান, ওই বৃদ্ধার শরীরের ২৫ ভাগ অংশ পুড়ে যায়। তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার আগেই মারা যান।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








