হার দিয়ে এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৩ এএম, ১ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার হেড টু হেড পারফরম্যান্স লঙ্কানদের আগে থেকেই এগিয়ে রেখেছিল যোজন দূরত্বে। কিন্তু লাল-সবুজের প্রতিনিধিদের আশা জাগাচ্ছিল সাম্প্রতিকসময়কার পাফরম্যান্স। পাশাপাশি ছিল ২০১৩ সালে ওয়ানডে ফরম্যাটে প্রথমবারের মতো লঙ্কা বধের স্বাদ। কিন্তু সেই আশা শেষ পর্যন্ত ধূলিসাৎ হয়ে গেল বাজে ব্যাটিং ও ফিল্ডিংয়ের কারণে।
এশিয়ার বিশ্বকাপ হিসেবে পরিচিত এশিয়া কাপের শুরুটা বাংলাদেশ করে লঙ্কানদের কাছে ৫ উইকেটে হেরে। বাংলাদেশের দেয়া ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬৬ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে তরী ভেড়ায় শ্রীলঙ্কা।
পাল্লেকেলের পরিসংখ্যান বলছিল টসে জিতে বোলিং নেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। কিন্তু ম্যাচের আগে থেকেই গলার কাঁটা হয়েছিল বৃষ্টির আশঙ্কা। যে বিপদ জেনেও ঝুঁকি নিয়েছিলেন বাংলাদেশ দলপতি সাকিব আল হাসান। টসে জিতে নিয়েছিলেন ব্যাটিং।
কিন্তু সেই ঝুঁকি নেওয়াটা যে ভুল সিদ্ধান্ত ছিল সেটির প্রমাণ মেলে প্রথম ইনিংসেই। প্রথম ১০ ওভারে লঙ্কান বোলারদের টুটি চেপে ধরা বোলিংয়ে মাত্র ৩৪ রান স্কোরবোর্ডে যোগ করতে সক্ষম হয় টাইগাররা। বিপরীতে লাল-সবুজের প্রতিনিধিদের দুই ওপেনারের উইকেট তুলে নেয় শ্রীলঙ্কান বোলাররা।
দলীয় ৩৬ রানে একাদশতম ওভারে বিদায় নেন অধিনায়ক সাকিব আল হাসানও।
তবে তৌহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে বিপর্যয় এড়িয়ে দলকে টেনে নেওয়ার গুরুভার কাঁধে তুলে নেন নাজমুল হোসেন শান্ত। বিপর্যয় এড়িয়ে সচলও রাখেন দলের রানের চাকা।
কিন্তু উইকেটের অপরপ্রান্ত থেকে হৃদয় আর মুশফিকুর রহিম কিছুটা সাড়া দিলেও বাকিরা রীতিমতো মুখ ফিরিয়ে নেন তাকে সাপোর্ট দেওয়া থেকে।
তবে হাল না ছেড়ে একাই লড়াই চালিয়ে যান শান্ত শক্তহাতে। কিন্তু শেষ পর্যন্ত ক্ষান্তি দিতে হয় তাকেও। সেঞ্চুরি থেকে ১১ রান দূরে থাকতেই মাহেশ থিকসিনার শিকার বনে মাঠ ছাড়তে হয় তাকে।
আর তাতেই শেষ হয়ে যায় সব আশা ভরসার। বাংলাদেশকে থেমে যেতে হয় ১৬৪ রানে।
জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম চার ওভারেই দুই ওপেনারকে হারায় শ্রীলঙ্কা। ইনিংসের তৃতীয় ও ব্যক্তিগত দ্বিতীয় ওভারের প্রথম বলেই দুর্দান্ত এক ডেলিভারিতে দিমুথ কারুনারত্নের ব্যাট প্যাডের মাঝখান দিয়ে স্টাম্প উড়িয়ে দেন তাসকিন আহমেদ। সেই ওভারটি উইকেট মেইডেন যায় তার।
উইকেট তুলে নেওয়ার দৌড়ে পিছিয়ে পড়েননি শরিফুলও। পরের ওভারের তৃতীয় বলটি শর্ট ওয়াইড লেন্থে করেন তিনি। আর সেটিতে ধরাশায়ী হন পাথুম নিশাঙ্কা।
দ্রুত দুই উইকেট পতনের রেষ কাটাতে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হওয়ার ইঙ্গিত দেন সামারাউইক্রিমা ও কুশাল মেন্ডিস। দুজনে মিলে সতর্ক ব্যাটিংয়ে এগিয়ে নিয়ে যেতে থাকেন দলকে।
তবে দশম ওভারের দ্বিতীয় বলে দুর্দান্ত এক ডেলিভারিতে সেই জুটি ভাঙেন সাকিব আল হাসান। ২১ বলে ৫ রান করা মেন্ডিসকে দেখিয়ে দেন সাজঘরের পথ।
কিন্তু তাতেও টাইগাররা বদলে দিতে পারেনি ম্যাচের দৃশ্যপট। সামারাউইক্রিমা ও চারিথ আশালাঙ্কার দায়িত্বশীল ব্যাটে ভর করে লঙ্কানরা এগিয়ে যেতে থাকে জয়ের দিকে।
শেষ পর্যন্ত লঙ্কানদের ৫ উইকেট তুলে নিলেও পরাজয় এড়াতে পারেনি বাংলাদেশ। ৬৬ বল হাতে রেখেই জয় বাগিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে











