হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৭ পিএম, ১৫ আগস্ট ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তাঁর ফুসফুসে পানি জমে যাওয়ায় স্বাস্থ্যের অবনতি ঘটেছে। এ জন্য তাঁকে সিসিইউতে ভর্তির সুপারিশ করেছে মেডিকেল বোর্ড। তবে সিসিইউতে না নিয়ে সিসিইউ সুবিধা সংযুক্ত কেবিনেই চিকিৎসা চলছে তাঁর।
সোমবার (১৪ আগস্ট) গণমাধ্যমকে এ বিষয় নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক। নাম প্রকাশ না করার শর্তে ওই চিকিৎসক জানান, তাঁর লিভারের সমস্যা যে পর্যায়ে আছে, তাঁর উন্নত চিকিৎসা বাংলাদেশে নেই। এ সমস্যা এতটাই জটিল ও সংবেদনশীল যে, এর পার্শ্বপ্রতিক্রিয়া অনেক।
তিনি জানান, নতুন করে শুক্রবার খালেদা জিয়ার জ্বর আসে। ডায়াবেটিস, ব্লাড প্রেশারসহ বেশ কিছু জটিলতা নিয়ন্ত্রণে রাখতে মেডিকেল বোর্ড সর্বোচ্চ চেষ্টা করছে। এগুলো মোটামুটি নিয়ন্ত্রণে আছে।
কিন্তু লিভারে পানি বেড়ে যাওয়ায় যে কোনো সময় অন্য জটিলতা দেখা দিতে পারে। এর ফলে শরীরের ওজন বেড়ে গেছে। শ্বাস-প্রশ্বাসে কষ্ট হচ্ছে। ব্লাড প্রেশার ও ডায়াবেটিস ওঠানামা করছে।
এর আগে গত জুনেও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় তাঁকে পাঁচ দিন হাসপাতালে থাকতে হয়। তখন এনজিওগ্রাম করা হলে তাঁর হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন। তাঁর পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।
২০২১ সালে এপ্রিলে করোনা আক্রান্ত হওয়ার পর থেকে অসুস্থতার কারণে তাঁকে একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।
এদিকে বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন মঙ্গলবার (১৫ আগস্ট)। তবে দলীয় প্রধানের জন্মদিন উপলক্ষে এবারও কোনো উৎসব করছে না বিএনপি। তাঁর রোগমুক্তির জন্য বুধবার দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎবার্ষিকীর দিনে জন্মদিন উদযাপনের বিতর্ক থেকে বেরিয়ে আসতে জন্মদিনের কেক কাটার মতো কর্মসূচি পালন করছে না দলটি।
খালেদা জিয়া ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা এস্কান্দার মজুমদারের বাড়ি ফেনী হলেও তিনি দিনাজপুরে বসবাস করতেন। খালেদা জিয়ার জন্মও সেখানে। ১৯৬০ সালের আগস্ট মাসে জিয়াউর রহমানের সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হন তিনি।
সোমবার বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়ার আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় বুধবার সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া


