হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন নুসরাত ফারিয়া
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১১ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।
জানা গেছে, বর্তমানে আগের চেয়ে ফারিয়ার শারীরিক অবস্থা কিছুটা ভালো। মূলত এ কারণেই বাসায় নেওয়া হয়েছে এই অভিনেত্রীকে।
দেশের একটি গণমাধ্যমে হাসপাতাল থেকে বাসায় ফেরার খবরটি নিশ্চিত করেন তার মা ফেরদৌসি পারভীন।
তিনি বলেন, গতকাল রাতে ফারিয়াকে যে অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল, সেই তুলনায় এখন কিছুটা ভালো আছে। সিটি স্ক্যান করার কথা ছিল। কিন্তু প্রয়োজনীয় সুবিধা না থাকায় এদিন করতে পারিনি। দুই দিন পর সিটি স্ক্যান করতে হবে।
অভিনেত্রীর মা আরও বলেন, দীর্ঘদিন ধরেই ফারিয়ার মাথা ব্যথা। ইদানীং একটু বেশি ব্যথা হচ্ছে। গতকাল রাতে ফারিয়ার মাথা ব্যথা সহ্যের সীমা ছাড়িয়ে যায়। এমনকি মাথা ব্যথার কারণে ঘুমাতেও পারে না। আগে তো মাথা ব্যথার কারণে টুকটাক ওষুধ খেত। শুধু তাই নয়, শারীরিকভাবেও ফারিয়া খুব দুর্বল বলে জানান তিনি।
এ প্রসঙ্গে ফেরদৌসি পারভীন বলেন, খাওয়া দাওয়ায় খুবই অনিয়ম করায় ফারিয়ার শারীরিক দুর্বলতাটা বেড়েছে। এছাড়া গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দিয়েছে।
ফারিয়া আরেকটু সুস্থ হলে হয়তো থাইল্যান্ড থেকে চিকিৎসা নিয়ে আসবেন বলে জানান অভিনেত্রীর মা। পাশাপাশি ভক্তদের কাছে ফারিয়ার জন্য সবার কাছে দোয়াও চান তিনি।
প্রসঙ্গত, ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকি’র মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া। বর্তমানে দুই বাংলায় দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। ইতোমধ্যে বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










