হৃদরোগীরা ইফতার-সেহরিতে যেসব খাবার খাবেন না
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৯ পিএম, ৬ মার্চ ২০২৫ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
রমজানে সুস্থ থাকতে সবাইকেই সঠিক খাদ্যাভ্যাস বজায় রেখে চলা উচিত। বিশেষ করে হৃদরোগীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা হৃদরোগে ভুগছেন তারা ইফতার ও সেহরিতে কিছু খাবার পরিহার করে হৃদযন্ত্রের সুস্থতা নিশ্চিত করতে পারেন।
নিচে এমন কিছু খাবারের তালিকা দেওয়া হলো, যেগুলো সেহরি এবং ইফতারে এড়িয়ে চলবেন-
ভাজা-পোড়া খাবার
ইফতার বা সেহরিতে ভাজা-পোড়া খাবার, যেমন পেঁয়াজু, সমুচা, পুরি ইত্যাদি এড়িয়ে চলা উচিত। এই ধরনের খাবার পেটে গ্যাস সৃষ্টি করে এবং বদহজমের কারণ হতে পারে।
অতিরিক্ত লবণযুক্ত খাবার
লবণ রক্তচাপ বৃদ্ধি করে, যা হৃদরোগীদের জন্য ক্ষতিকর। তাই অতিরিক্ত লবণযুক্ত খাবার, যেমন প্রক্রিয়াজাত খাবার, আচার ইত্যাদি পরিহার করা উচিত।
উচ্চ চর্বিযুক্ত খাবার
সম্পৃক্ত চর্বি সমৃদ্ধ খাবার, যেমন লাল মাংস, মাখন, ঘি ইত্যাদি কোলেস্টেরল বৃদ্ধি করে, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। এসব খাবার আপনি আপনার সেহরি, ইফতার এমনকি রোজার মাসে এড়িয়ে চলুন।
ঝাল ও মসলাযুক্ত খাবার
ঝাল ও অতিরিক্ত মসলাযুক্ত খাবার গ্যাস্ট্রিকের সমস্যা বাড়াতে পারে, যা হৃদরোগীদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে।
ক্যাফেইনযুক্ত পানীয়
সেহরিতে চা বা কফি বেশি পরিমাণে পান করলে ডিহাইড্রেশন হতে পারে, যা হৃদযন্ত্রের উপর অতিরিক্ত চাপ ফেলে।
মিষ্টিজাতীয় খাবার
অতিরিক্ত মিষ্টিজাতীয় খাবার রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়।
প্রক্রিয়াজাত খাবার
প্রক্রিয়াজাত খাবারে ট্রান্স ফ্যাট ও উচ্চ মাত্রার লবণ থাকতে পারে, যা হৃদরোগের জন্য ক্ষতিকর।
সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা হৃদরোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রমজান মাসে এই বিষয়ে বিশেষ যত্নবান হওয়া আবশ্যক। হৃদরোগীরা রমজানে সুস্থ থাকতে কয়েকটি বিষয় মেনে চলতে পারেন। যেমন-ইফতার ও সেহরিতে সুষম খাদ্য গ্রহণ করুন, যাতে প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফাইবার থাকে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন, তবে খাবারের সঙ্গে অতিরিক্ত পানি পান এড়িয়ে চলুন। নিয়মিত হালকা শারীরিক কার্যক্রম বজায় রাখুন।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার








