হোয়াটসঅ্যাপে অফলাইনেও অটো রিপ্লাই চালু করবেন যেভাবে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৫ এএম, ১৫ এপ্রিল ২০২২ শুক্রবার
ফাইল ছবি
ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হোয়াটসঅ্যাপ। সারাবিশ্বে রয়েছে হোয়াটসঅ্যাপের কোটি কোটি ব্যবহারকারী। প্রতিনিয়ত নিজেকে আপডেট করছে মেটার মালিকানাধীন সাইটটি। শুধু ব্যক্তিগত কথাবার্তা নয়, ব্যবসার ক্ষেত্রেও ব্যবহার করা হয় প্ল্যাটফর্মটি।
বড় সংস্থা থেকে শুরু করে ছোট ছোট বিভিন্ন সংস্থা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট ব্যবহার করেন। এবার হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
হোয়াটসঅ্যাপে অটো রিপ্লাই ফিচার ব্যবহার করতে পারবেন। এই ফিচারের মাধ্যমে নিজে থেকেই যে কোনো মেসেজের রিপ্লাই দেবে হোয়াটসঅ্যাপ। এর জন্য সবসময় ব্যবহারকারীকে অনলাইনে থাকতে হবে না। যখন কোনো ব্যবহারকারী অনলাইন থাকেন না সেসময় অটো রিপ্লাই মোড কাজ শুরু করবে।
এই ফিচারটি বেশ কয়েক বছর আগেই হোয়াটসঅ্যাপে চালু করা হয়েছে। কিন্তু কীভাবে চালু করতে হবে এই ফিচারটি তা অনেকেরই অজানা। চলুন জেনে নেওয়া যাক কীভাবে ব্যবহার করবেন ফিচারটি-
> প্রথমে হোয়াটসঅ্যাপ চালু করুন।
> হোম স্ক্রিনের একদম ডানদিকের কোণে রয়েছে থ্রি ডট মেনু। সেখানে ক্লিক করলে সেটিংস অপশন খুলে যাবে।
> ওই অপশন খোলার পর বিজনেস সেটিংস অপশনে ট্যাপ করুন।
> তারপর সেখান থেকে সেন্ড মেসেজ অপশনে ট্যাপ করুন।
> ট্যাপ করার সঙ্গে সঙ্গে একটি বক্স খুলে যাবে। সেখানে কী রিপ্লাই দিতে চাইছেন তা লিখে দিতে হবে।
> এরপর ওই মেসেজ সিডিউল করতে হবে।
তবে এই ফিচার শুধু যারা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট ব্যবহার করেন তারা পাবেন। সাধারণ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এই সুবিধা এখনো দেওয়া হয়নি।
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস