১০ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৮ এএম, ২১ আগস্ট ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
ময়মনসিংহের অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ১০ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবার সকালে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। এর আগেদিন রোববার রাত পৌনে ৯টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি ত্রিশালের ফাতেমানগর স্টেশনের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেন্ডেন্ট বলেন, রাত ১১ দিকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে। তারা পিছনের একটি বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত রেল লাইন মেরামতের পর সকাল পৌনে আটটার দিকে ট্রেন চলাচল স্বভাবিক হয়। ট্রেন লাইনচ্যুতের ফলে ঢাকা থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন, ঢাকাগামী যমুনা এক্সপ্রেসসহ একাধিক কমিউটার ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা ছিল। ফলে ঐসব ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়েন।
এর আগে জামালপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে রাত ৮টা ৭ মিনিটে ছেড়ে যায়। ত্রিশালের ফাতেমানগর স্টেশনে পৌঁছায় ৮টা ৩৫ মিনিটে। সেখান থেকে ঢাকার দিকে যাওয়ার পথে কিছুদূর এগোতেই রাত পৌনে ৯টার দিকে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় লাইনচ্যুত হয়ে প্রায় আধা কিলোমিটার যায় বগিগুলো। এতে যাত্রীর আতঙ্কিত হয়ে পড়েন। অনেকই ট্রেন থেকে নেমে বিকল্প পথে নিজেদের গন্তব্যে রওনা দেন। জামালপুর এক্সপ্রেস রোববার বন্ধ থাকায় অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের চাপ বেশি ছিল ।
দুর্ঘটনা কবলিত ট্রেনের যাত্রী সুইটি আক্তার বলেন, ট্রেনটি লাইনচ্যুত হয়ে অনেক পথ চলে আসে। তখন প্রচণ্ড শব্দে সবাই আতঙ্কিত হয়ে উঠে। আল্লাহর রহমতে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি।
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল