১০ বছর পর ভেঙে গেল প্যাট্রিক-সেরিনা জুটি
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০১ পিএম, ৮ এপ্রিল ২০২২ শুক্রবার
সেরিনা উইলিয়ামস এবং সিমোনা হালেপ। —ফাইল চিত্র
২০১২ সাল থেকে সেরিনা উইলিয়ামসকে প্রশিক্ষণ দিচ্ছেন প্যাট্রিক মৌরাতগ্লু। এ বার তাকে ছেড়ে সিমোনা হালেপকে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব নিলেন তিনি। ১০ বছর পর ভেঙে গেল প্যাট্রিক-সেরিনা জুটি।
বিশ্বের প্রাক্তন এক নম্বর এবং দু’বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী সিমোনা। এ বার থেকে তাকেই প্রশিক্ষণ দেবেন ফরাসি কোচ প্যাট্রিক। গত বছর উইম্বলডনে খেলার সময় পায়ে চোট পেয়েছিলেন সেরিনা। তার পর এখনও পর্যন্ত কোনও ট্যুরে খেলতে নামেননি আমেরিকার টেনিস তারকা। তাই শেষ আট মাস ধরে কোনও কাজও ছিল না প্যাট্রিকের।
টুইট করে প্যাট্রিক লেখেন, ‘শেষ আট মাসে আমি বুঝতে পেরেছি যে, কতটা নিঃসঙ্গ হয়ে পড়ছিলাম কোচিং ছাড়া। কোচিং আমার জীবনে আবেগের জায়গা। আমার এখনও অনেক কিছু দেওয়া বাকি রয়েছে।’
প্যাট্রিকের সঙ্গে জুটি বাঁধার পর এই দশ বছরে সেরিনা একাধিক গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। এই বছর ফের উইম্বলডনে ফিরতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন ৪০ বছরের সেরিনা। অন্যদিকে ৩০ বছরের সিমোনা সাফল্য পাননি বেশ কিছু প্রতিযোগিতায়। এই মুহূর্ত কোনও কোচও ছিল না তার। ড্যানিয়েল ডব্রে এবং আদ্রিয়ান মার্কউ কোচিং করাতেন সিমোনাকে। কাতার ওপেন থেকে ছিটকে যাওয়ার পর সিমোনা একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায় প্যাট্রিকের অ্যাকাডেমিতে অনুশীলন করছেন তিনি।
সে সময়ই প্যাট্রিককে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিলেন সিমোনা। কিন্তু সেরিনার সঙ্গে চুক্তি বদ্ধ থাকায় রোমানিয়ার এই টেনিস খেলোয়াড়ের দায়িত্ব নিতে রাজি হননি প্যাট্রিক মৌরাতগ্লু।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস





