১০ মাস পর মাঠে নামছে সাবিনারা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৮ পিএম, ১৩ জুলাই ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
প্রায় ১০ মাসের লম্বা বিরতির পর নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টায় শুরু হবে খেলা। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মাঠে গড়াবে ফিফা প্রীতি ম্যাচটি।
এর আগে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে দর্শকদের মাঠে এসে খেলা দেখার আহ্বান জানিয়েছেন, বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন।
সাবিনার ভাষ্যমতে, আমাদের জন্য এই সিরিজটা কঠিন হবে, যেহেতু গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় নেই। নেপাল চাইবে আমাদের হারাতে। কারণ, গত সাফের ফাইনালে ওরা আমাদের কাছে হেরেছিল। তবে আমাদের যত সমস্যাই থাকুক, জিততে চাই। তবে মাঠে নামলে বোঝা যাবে, আসলে কোথায় দাঁড়িয়ে আছি আমরা।
সবশেষ ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারায় সাবিনার দল। এরপর আর মাঠে দেখা যায়নি লাল-সবুজদের। ফেলে আসা সময় বাদ দিয়ে নেপালের বিপক্ষে দুই প্রীতি ম্যাচে মনোনিবেশ করতে চান সাবিনা।
অন্যদিকে শক্তিশালী বাংলাদেশের বিপক্ষে দুটি ম্যাচেই জয় তোলা লক্ষ্য নেপালের। দলটির কোচ অনন্ত থাপার ভাষ্য, সাফের ফাইনালে মূল স্ট্রাইকার সাবিত্রা ভাণ্ডারিকে ডেঙ্গুর কারণে পাইনি। এবার সে ফিরেছে। প্রীতি রায়ের চোট ছিল, সেও ফিরেছে। এখন আমাদের দলের মান তখনকার চেয়ে এখন অনেক ভালো। এ ছাড়া দলের স্পিরিটও বেশ উন্নত। আমরা অবশ্যই জয়ের চেষ্টা করবো এবং যে পরিকল্পনা, সেটা মাঠে প্রয়োগের চেষ্টা করবো।
//এস//
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা











