২০২৩ সালে দেশে ধর্ষণের শিকার দুই শতাধিক শিশু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০২ এএম, ১৯ এপ্রিল ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
২০২৩ সালে দেশে ধর্ষণের শিকার হয় প্রায় ২৩৩ শিশু। জাতীয় মানবধিকার কমিশনের বার্ষিক প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।
সম্প্রতি রাষ্ট্রপতির কাছে ২০২৩ সালের বার্ষিক এই প্রতিবেদন হস্তান্তর করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয় ১৬টি পত্রিকার সংবাদ থেকে এই তালিকা তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত বছর সবচেয়ে বেশি ৩৩৫টি নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটেছে। এসব সহিংসতা পারিবারিক হওয়ায় ১৩৪টি ঘটনায় কোন মামলা হয়নি।
পারিবারিক নারী নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে ২০১টি। একই বছর ৩০৬ ধর্ষণ, ২৯৪ নারী নির্যাতন ও ১৬৮ শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস ছিল শিশুদের জন্য ভয়াবহ। ওই মাসে ৩৫ জন শিশু ধর্ষিত হয়েছে। অর্থাৎ গড়ে প্রতিদিন ১ জন শিশু ধর্ষিত হয়েছে। আর মার্চ মাসে ৩৩ ও এপ্রিল মাসে ২৯ জন শিশু ধর্ষণের শিকার হয়েছেন। ২৩৩ শিশু ধর্ষনের ঘটনায় মামলা হয়েছে ১৭৫টি। অন্যদিকে ১৬৮টি শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে ১০৫টি। একই সময়ে ধর্ষণের পর ৩৪টি হত্যার ঘটনা ও ৬টি আত্মহত্যার ঘটনা ঘটেছে।
কমিশন বলছে, ২০২৩ সালে কারা হেফাজতে মারা গেছেন ৬ জন। তবে এসব ঘটনায় কোন মামলা হয়নি। একইভাবে কথিত বন্দুক যুদ্ধে ৫ জন মারা গেলেও কোন মামলা হয়নি। গত বছর ৬২ জন শ্রমিক মারা গেছে, ৫০টি নিখোঁজ ও ৩টি গুমের অভিযোগ পাওয়া গেছে।
কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৩ সালে মানবধিকার লঙ্ঘনের ৫৭২টি অভিযোগ পায় কমিশন। যার মধ্যে ৩৬৭টি নিষ্পত্তি করা হয়েছে, আর ১৮২টি অভিযোগ নিয়ে কার্যক্রম চলমান আছে। একই সময়ে সুয়োমেটো (স্বপ্রণোদিত) অভিযোগের সংখ্যা ১১২টি। যার মধ্যে নিষ্পত্তি হয়েছে ৫০টি, চলমান রয়েছে ৭২টির। প্রধান বিচারপতির বাসভবনে হামলা, ফিলিস্তিন ও হিরো আলমসহ বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরা হয় জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিবেদনে। কমিশন জানায়, প্রাপ্ত ৫৭২টি অভিযোগের মধ্যে জমিজমা দখল সংক্রান্ত অভিযোগ ১১০টি, যার মধ্যে ৭৫টি নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া চাকরি ও বেতন ভাতা সংক্রান্ত অভিযোগ ৫২টি, যার মধ্যে নিষ্পত্তি হয়েছে ৩৫টি।
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা
- ৪৭ বছর ধরে শিশুদের জন্য কাজ করছে সুরভী: জাইমা
- চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা
- র্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- শবে বরাত: ক্ষমা, প্রার্থনা ও আত্মশুদ্ধির রজনী
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে
- আজ মঙ্গলবার ঢাকা শহরের যেসব মার্কেট বন্ধ
- রাজধানী ও আশপাশের আবহাওয়া আজ শুষ্ক থাকবে
- আবারও দেশে ভূমিকম্প অনুভূত, মাত্রা ৪.১
- বাড়নো হয়েছে শিক্ষাবৃত্তির আবেদনের সময়
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৩৫৬ টাকা
- নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?











